1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চালের গুঁড়া ছাড়াও তৈরি করা যায় পাটিসাপটা, জেনে নিন রেসিপি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পঠিত

শীতকাল মানেই পিঠে-পুলির সময়। এই বাঙালির রান্নাঘরে তৈরি হয় নানা রকম শীতকালীন পিঠা। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাটিসাপটা। এই পিঠার প্রধান উপকরণ চালের পিঠা।

তবে ব্যস্ত জীবন আর চালের গুঁড়া জোগাড় করার ঝামেলায় অনেকেই পিঠা বানানো থেকে বিরত থাকেন।
তবে, চিন্তার কিছু নেই! চালের গুঁড়া ছাড়াও ময়দা-সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে মোলায়েম পাটিসাপটা। এই পিঠা ঠাণ্ডা হওয়ার পরও থাকবে নরম। চলুন, তাহলে জেনে নেওয়া যাক পাটিসাপটা তৈরির সহজ পদ্ধতি।

যা যা লাগবে
ময়দা- ২ কাপ
সুজি- ১ কাপ (মিহি দানা হলে ভালো হয়)
চিনি বা গুড়- স্বাদমতো (ব্যাটারের জন্য)
দুধ- পরিমাণমতো (ব্যাটার তৈরির জন্য)
লবণ- এক চিমটি
পুর তৈরির জন্য- ক্ষীর, সন্দেশ অথবা নারকেল কোরা ও গুড়ের পুর।

পিঠা তৈরির পদ্ধতি

ব্যাটার তৈরি : প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি ও এক চিমটি লবণ মিশিয়ে নিন। এবার তাতে অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে একটি মসৃণ ব্যাটার বা গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন যাতে কোনো দলা পাকিয়ে না থাকে।

মিষ্টির জন্য এতে সামান্য চিনির গুঁড়া বা নলেন গুড় মিশিয়ে নিতে পারেন।
চালের গুঁড়া নেই বলে এই ধাপে সুজিকে ভিজিয়ে রাখা জরুরি। ব্যাটারটি ঢাকা দিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে সুজি ভিজে ফুলে উঠবে এবং পিঠে অনেক বেশি নরম হবে।

পুর তৈরি : ব্যাটার তৈরির পর কিছু সময় অপেক্ষার মাঝে ক্ষীর বা নারকেলের পুর তৈরি করে নিন।

যদি হাতে সময় কম থাকে, তবে দোকান থেকে আনা নরম পাকের সন্দেশও পুর হিসেবে ব্যবহার করা যেতে পারে।

পিঠে ভাজা : একটি নন-স্টিক প্যানে সামান্য ঘি বা তেল ব্রাশ করে নিন। প্যান গরম হলে এক হাতা গোলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিন। ওপরের অংশ
শুকিয়ে এলে একপাশে পুর রেখে সাবধানে মুড়িয়ে নিন বা রোল করুন।

কেন এই পাটিসাপটা সেরা?

বিশেষজ্ঞদের মতে, চালের গুঁড়ার পাটিসাপটা অনেক সময় ঠাণ্ডা হলে শক্ত হয়ে যায়। কিন্তু ময়দা ও সুজির মিশ্রণে তৈরি এই পিঠে দীর্ঘক্ষণ নরম থাকে এবং ভাজার সময় প্যানে আটকে যাওয়ার ভয় থাকে না।

ব্যাটার যদি খুব ঘন হয়ে যায়, তবে ভাজার আগে সামান্য দুধ মিশিয়ে পাতলা করে নিন। আর পিঠে ভাজার সময় আঁচ সব সময় মাঝারি বা লো-তে রাখবেন।

সূত্র : টিভি৯ বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park