শীত প্রায় শেষের দিকে। এই সময়ে অনেকেই পায়েস খেয়ে থাকেন। চালের পায়েস তো প্রায় সবাই খান, কিন্তু কখনো কি আতার পায়েস খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এবার তৈরি করতে পারেন এই পায়েসটি।
আতার পায়েসের স্বাদই আলাদা।
এই পায়েস খেলে আতার উপকারী গুণাগুণ পাবেন। এই আতার পায়েসের রেসিপি নিয়ে আজকের আয়োজন। এই পায়েস আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন।
আতার পায়েস তৈরি করতে লাগবে এক কাপের চার ভাগের এক ভাগ গুড়, আধ চা-চামচ এলাচ গুঁড়ো, ১ টি বড় আতার শাঁস, ২০ গ্রাম পেস্তা, সামান্য কেশর মেশানো দুধ, কয়েকটি গোলাপের পাপড়ি।
আতার পায়েস তৈরি করতে হলে প্রথমে কড়াইতে দুধ জ্বাল দিতে হবে। দুধ ঘন হয়ে হাফ হয়ে গেলে তাতে দিতে হবে এলাচ গুঁড়া, গুড় ও আতার শাঁস। সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নয়তো সেগুলো মণ্ড পাকিয়ে যেতে পারে।
সব উপকরণ মিলেমিশে ঘন হয়ে এলে শেষ ধাপে দিতে হবে কেশর দুধ।
সবশেষে দিতে হবে পেস্তা বাদাম কুচানো ও শুকনা গোলাপের পাপড়ি। তাহলেই তৈরি হয়ে যাবে আতার পায়েস। দেখতে সুন্দর লাগার জন্য ভালো পাত্র ব্যবহার করতে পারেন।
সূত্র : নিউজ ১৮
Leave a Reply