1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ডায়াবেটিসে ডাব, কতটুকু খাওয়া নিরাপদ ও উপকারী?

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খাবারে সতর্কতা থাকা খুব জরুরি। যত্ন না নিলে রক্তে চিনি বেড়ে যেতে পারে, যা শরীরে নানা জটিলতার কারণ হতে পারে। অনেক ডায়াবেটিস রোগী ডাব খাওয়া এড়িয়ে চলেন। তাদের ধারণা, এতে রক্তে চিনি বেড়ে যায়।

কিন্তু সত্যিই ডায়াবেটিসে ডাব খাওয়া ক্ষতিকর কি না, তা নিয়ে অনেকেরই ধারণা অস্পষ্ট। চলুন, জেনে নিই।
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিক রোগীরা পরিমাণ মেনে ডাব খেতে পারেন। ডাবে কার্বোহাইড্রেট কম থাকে এবং গ্লাইসেমিক ইনডেক্সও কম, ফলে রক্তে চিনি দ্রুত বেড়ে যায় না।

এ ছাড়া ডাবে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
প্রতিদিন প্রায় ২-৩ টেবিল চামচ বা ৩০-৪০ গ্রাম ডাব খাওয়া যেতে পারে। ডাবের ফাইবার হজম ধীর করে, ফলে খাবারের পর রক্তে চিনি হঠাৎ বাড়ে না। কম গ্লাইসেমিক ইনডেক্সের কারণে ডাব ব্লাড সুগারে বড় প্রভাব ফেলে না।

তাই ডায়াবেটিক রোগীদের ডাব পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই।
তবে অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে। কারণ ডাবে ক্যালোরি এবং স্যাচুরেটেড ফ্যাট আছে। বেশি ওজন হলে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। অন্যদিকে, ডাবে ফাইবার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

ফাইবার পেট ভরা রাখে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে।
ডাবের মিডিয়াম চেন চর্বি শক্তিতে রূপান্তরিত হয়, শরীরে চর্বি হিসেবে জমে না। এ ছাড়া এতে আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজও থাকে, যা শরীরের বিভিন্ন প্রয়োজনীয় কাজ চালাতে সাহায্য করে। তাই বেশি শর্করাযুক্ত মিষ্টি বা প্রসেসড স্ন্যাকসের চেয়ে ডাবকে স্বাস্থ্যকর বিকল্প ধরা যায়।

সূত্র: আজকাল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park