1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করুন ইফতারের জিলাপি

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

রমজান মাসে ইফতারে অনেকের জিলাপি ছাড়া চলে না। কিন্তু বাইরের জিলাপি নিয়ে এখন সাধারণ মানুষের মনে নানা দুশ্চিন্তা। মুচমুচে করতে অনেক ক্ষেত্রে জিলাপিতে হাইড্রোজেনের মতো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয়, যা শরীরের জন্য বড় হুমকি। স্বাস্থ্যঝুঁকি এড়াতে আপনি খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন দোকানের মতো মচমচে জিলাপি।

চলুন, জেনে নিই কিভাবে বানাবেন।
প্রয়োজনীয় উপকরণ:
গোলা তৈরির জন্য: ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ চালের গুঁড়া (মুচমুচে করতে), ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ ইস্ট, দেড় টেবিল চামচ টক দই, সামান্য ফুড কালার ও তেল।

সিরার জন্য: ১ কাপ চিনি, ১ কাপের কম পানি, ১ চা চামচ লেবুর রস ও কয়েকটি এলাচ।

প্রস্তুত প্রণালি:
ধাপ ১: পারফেক্ট ব্যাটার বা গোলা তৈরি
একটি বড় বাটিতে ময়দা, চালের গুঁড়া, বেসন, চিনি, ইস্ট ও ফুড কালার মিশিয়ে নিন।

এরপর এতে টক দই ও ২ টেবিল চামচ তেল দিন। এবার ধীরে ধীরে কুসুম গরম পানি মিশিয়ে একটি মাঝারি ঘনত্বের গোলা তৈরি করুন। গোলাটি ১৫-২০ মিনিট কোনো গরম জায়গায় ঢেকে রাখুন।
ধাপ ২: চিনির সিরা প্রস্তুত
প্যানে চিনি, পানি ও এলাচ দিয়ে জ্বাল দিন।

সিরাটি ঘন হয়ে আঠালো হলে লেবুর রস দিয়ে নামিয়ে নিন। লেবুর রস সিরাকে জমে যেতে দেবে না।
ধাপ ৩: ভাজা ও পরিবেশন
একটি প্লাস্টিকের সসের বোতলে জিলাপির গোলা ভরে নিন। ফ্রাইপ্যানে ডুবো তেল গরম করে বোতল চেপে প্যাঁচ দিয়ে তেলের ওপর জিলাপি ছাড়ুন। মাঝারি আঁচে লালচে করে ভেজে তুলে সরাসরি চিনির সিরায় ডুবিয়ে দিন।

১০ মিনিট পর সিরা থেকে তুলে গরম গরম পরিবেশন করুন।
বিশেষ টিপস:
অনেকেরই প্রতিদিন জিলাপির গোলা বানাতে আলস্য লাগে। সেক্ষেত্রে একবারেই বেশি করে গোলা বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই গোলা দিয়ে পরবর্তী ১০ দিন পর্যন্ত টাটকা জিলাপি ভেজে খাওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park