1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ঈদের আয়োজনে বাটার চিকেন বিরিয়ানি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মানেই পরিবারের সবার সঙ্গে মিলেমিশে মজার সব খাবার খাওয়া। আর ঈদের দুপুরের মেনুতে যদি থাকে একটু ভিন্ন স্বাদের বিরিয়ানি, তবে উৎসবের আমেজ যেন বহুগুণ বেড়ে যায়। গতানুগতিক বিরিয়ানির বাইরে মাখনের শাহী ঘ্রাণ আর মশলাদার চিকেনের মিশেলে তৈরি ‘বাটার চিকেন বিরিয়ানি’ হতে পারে আপনার ঈদের টেবিলের প্রধান আকর্ষণ। চলুন, জেনে নিই রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণ
মুরগির মাংস (৪০০ গ্রাম), বাসমতি চাল (১ কাপ), মাখন (২ টেবিল চামচ), ফ্রেশ ক্রিম (৩-৪ টেবিল চামচ)।
মসলা: আদা-রসুন বাটা, ফেটানো টক দই, হলুদ, লাল মরিচ ও কাশ্মীরি মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, তেজপাতা ও স্টার এনিস।
অন্যান্য: বেরেস্তা (ভাজা পেঁয়াজ), কসৌরি মেথি, সামান্য ফুড কালার, স্বাদমতো লবণ ও তেল।

প্রস্তুত প্রণালী
১।চিকেন ম্যারিনেশন ও ভাজা
প্রথমে মাংসের টুকরোগুলো টক দই, লবণ, সব গুঁড়ো মসলা ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন। এরপর কড়াইয়ে মাখন গরম করে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিন। এবার ম্যারিনেট করা মাংসগুলো মসলা থেকে তুলে হালকা বাদামি করে ভেজে নিন।
২।গ্রেভি তৈরি
মাংস ভাজা হলে বাকি ম্যারিনেশনের মসলাটুকু কড়াইয়ে দিয়ে দিন। অল্প আঁচে মাংস সেদ্ধ হতে দিন। মাংস নরম হয়ে এলে ওপর থেকে ফ্রেশ ক্রিম, মেথি ও কিছুটা মাখন ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।
৩। ভাত তৈরি
চাল ধুয়ে পর্যাপ্ত পানিতে গোটা গরম মসলা, তেজপাতা, স্টার এনিস ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন।
চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে ঝরঝরে করে রাখুন।
৪। দমে বসানো
একটি বড় হাঁড়িতে প্রথমে রান্না করা বাটার চিকেনের স্তর দিন, তার ওপর সেদ্ধ করা ভাত বিছিয়ে দিন। ভাতের ওপর বেরেস্তা, দুধে গোলানো ফুড কালার, মাখন ছড়িয়ে দিন। এবার হাঁড়ির মুখ বন্ধ করে হালকা আঁচে ১০ মিনিট দমে রাখলেই তৈরি গরম গরম বাটার চিকেন বিরিয়ানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park