1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

যে রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি

  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

কম বয়সী ব্যক্তিদের মধ্যে অন্যান্য ব্লাড গ্রুপের তুলনায় টাইপ ‘এ’ রক্তের গ্রুপের মানুষদের স্ট্রোকের ঝুঁকি বেশি। এর পরেই ঝুঁকিতে আছেন ‘বি’ গ্রুপ রক্তধারীরা। তবে যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের অন্যদের তুলনায় প্রাথমিক স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ কম।

আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের (ইউএমএসওএম) গবেষকরা পিয়ার রিভিউ মেডিক্যাল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমনটাই বলা হয়েছে।

রক্তনালি দিয়ে যখন রক্ত মস্তিষ্কের সব জায়গায় সমান ভাবে পড়ে না, তখনই স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে। এমনটা হয়, যখন রক্তনালি ফেটে গিয়ে রক্তপাত হয় কিংবা মস্তিষ্কে রক্ত সরবরাহকারী সূক্ষ্ম রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যায়। মস্তিষ্কের কোন স্থানে স্ট্রোক হয়েছে এবং রোগীকে কত ক্ষণ পর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে- এই সব বিষয়ের ওপর রোগীর শরীরে স্ট্রোকের কতটা প্রভাব পড়বে, তা নির্ভর করে।

গবেষক স্টিভেন জে কিটনার জানাচ্ছেন, অল্পবয়সি ছেলেমেয়েরা ইদানীং অনেক বেশি হারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এ জন্য বেশির ভাগেরই মৃত্যু হচ্ছে। যারা সেই ধাক্কা সামলে উঠছেন, তাদের মধ্যে অনেকের শারীরিক দক্ষতা আগের তুলনায় কমে যাচ্ছে। শরীরে জড়তা আসছে। অথচ কম বয়সে কেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, তা নিয়ে খুব বেশি গবেষণা করা হয়নি। তিনি আরও জানান, ৬০ বছরের নীচে লোকেদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি কেন বাড়ছে, তা নিয়েই গবেষণা করা হয়েছে। ‘এ’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের মধ্যে এই ঝুঁকি বাড়ছে কেন, সে বিষয় এখনও কোনও তথ্য পাননি তারা। এই নিয়ে আরও গবেষণা চালানো হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park