1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরে বসেই পাবেন গ্লাস স্কিন

  • আপডেট সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

চলতি মাসেই দুর্গাপূজা। আর এ উপলক্ষ্যে সবাই তাদের হাতের কাজ শেষ করতে ব্যস্ত। পুজোর কেনাকাটা থেকে রুপচর্চা সবই চলছে সমান গতিতে। আর বর্তমানে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পাওয়ার জন্যতো রুপচর্চা হাজার হাজার টাকা খরচ করতেও আলসেমি নেই কারো। তবে পূজার অন্য কাজের ভিড়ে অনেকেই হয়ত সময় করে উঠতে পারেন না পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার। জানেন কি, ঘরেতেই রয়েছে এমন কিছু জিনিস যা ব্যবহার করলে, খুব সহজেই পাবেন গ্লাস স্কিন।

কী করবেন জেনে নিন-
প্রথমেই বলে রাখা প্রয়োজন ত্বক ভালো রাখতে ক্লিনজিং ব্যাপারটাকে অভ্যাসে পরিণত করতে হবে। তাই ত্বক পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। মুখ পরিস্কার করতে ফেসওয়াশ কিংবা বেসন দিয়ে নিয়মিত ত্বক পরিষ্কার করুন। আর তার পরেই রয়েছে ফেস সিরাম বা ফেসপ্যাক। তাছাড়া চকচকে ত্বক পেতে হলে প্রচুর শাকসবজি, পানি খেতে হবে। আর রাতে অবশ্যই মেকআপ রিমুভ করতে হবে। পাশাপাশি পজিটিভি চিন্তাভাবনা খুব জরুরী। রাতে পর্যাপ্ত ঘুমও। আর প্রয়োজন প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজের পাশাপাশি ঘড়ি ধরে খাওয়াদাওয়া।

এবার জেনে নিন কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার চাবিকাঠি-

> ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এবার তার সঙ্গে মেশান ১ চা চামচ হলুদ আর ১ চা চামচ গ্লিসারিন। এবার এই মিশ্রন পুরো মুখে লাগিয়ে মিনিট পনেরো রেখে দিন। তারপর হালকা গরম পানিতে ধুয়ে নিন। আপনি চাইলে এই সিরাম ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন ৭দিন পর্যন্ত। একদিন পরপর মাখাতে পারবেন এই সিরাম। পাবেন উজ্জ্বল ত্বক, দাগছোপও দূর হবে। এই সিরামে থাকা গ্লিসারিন শুষ্ক ত্বকের জন্য বিশেষ করে উপকারী।

> একমুঠো চাল নিয়ে রাতে পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই পানি দিয়ে মুখ ধোবেন। এটা করুন নিয়মিত।

> ভাতের ফ্যান কিন্তু দারুণ কাজ করে স্কিনের জন্য। ভাতের ফ্যান ঠান্ডা করে মুখে মেখে মাসাজ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে টান টান। সপ্তাহে অন্তত ৩ বার এটি করুন।

> অ্যালোভেরা জেলের সঙ্গে চিনি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মেখে নিন। দেখবেন ত্বক একেবারে ঝকঝকে হয়ে উঠবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park