1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রুহিন হোসেন প্রিন্সের বিস্ফোরক পোস্ট!

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সরবরাহ নিয়ে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা ও সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে সংকট তৈরি যারা করেছে তাদের চিহ্নিত, বিচার এবং মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি করছি। রবিবার (১৯ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

শনিবার (১৮ এপ্রিল) রাতে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। মধ্যরাত থেকেই কার্যকর হওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

নতুন দরে ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১১৫ টাকা (আগে ১০০ টাকা), অকটেন ১৪০ টাকা (আগে ১২০ টাকা), পেট্রোল ১৩৫ টাকা (আগে ১১৬ টাকা) এবং কেরোসিন ১৩০ টাকা (আগে ১১২ টাকা)।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে ওঠায় বাংলাদেশেও এর প্রভাব পড়ে। মার্চের শুরু থেকেই দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং কিছু এলাকায় বাড়তি এমনকি দ্বিগুণ দামে তেল বিক্রির ঘটনাও সামনে এসেছে। প্রায় প্রতিদিনই অবৈধভাবে তেল মজুতের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এ অবস্থায় প্রিন্স অভিযোগ করেন, সরকার একদিকে দাবি করে এসেছে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং দাম বাড়ানো হবে না, অন্যদিকে বিশ্ববাজারে দাম কমার খবরের মধ্যেই দেশে দাম বাড়িয়ে দিয়েছে। তিনি এটিকে অস্বাভাবিক ও জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও উল্লেখ করেন।

জ্বালানি সংকট মোকাবেলায় টেকসই সমাধানের জন্য আমদানিনির্ভরতা কমিয়ে বিকল্প পথ অনুসন্ধানের আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, সংকটের সময়ে বিকল্প উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়, কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর কোনো পরিকল্পনা গ্রহণ করছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park