1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শরীর ঠাণ্ডা রাখতে গরমে কেন খাবেন সাবুদানা?

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত

গরমে শরীরকে ঠাণ্ডা ও সতেজ রাখতে অনেকেই হালকা খাবারের খোঁজ করেন। এমন সময়ে সাবুদানা হতে পারে ভালো একটি বিকল্প। এটি শরীরে শক্তি জোগায়, একই সঙ্গে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে।

সাবুদানার অন্যতম বড় গুণ হলো এর প্রাকৃতিক কুলিং এফেক্ট।

এটি শরীরের তাপমাত্রা কিছুটা কমাতে সাহায্য করে, ফলে গরমে স্বস্তি পাওয়া যায়। পানীয় বা শরবতের সঙ্গে সাবুদানা মিশিয়ে খেলে আরও সতেজ লাগে। পাশাপাশি এটি শরীরের টক্সিন বের করতেও সহায়ক বলে মনে করা হয়।
পেটের জন্যও সাবুদানা বেশ উপকারী।

এটি সহজে হজম হয় এবং পেটে ভারভাব তৈরি করে না। গরমে যখন ভারী খাবার খেতে ইচ্ছে করে না বা অরুচি লাগে, তখন সাবুদানা খেলে স্বস্তি মেলে। এটি পেট ঠাণ্ডা রাখে এবং খাওয়ার রুচি কিছুটা বাড়াতেও সাহায্য করে।
গরমকালে ক্লান্তি ও অবসাদ একটি সাধারণ সমস্যা।

সাবুদানায় থাকা কার্বোহাইড্রেট শরীরে দ্রুত শক্তি জোগায়, কিন্তু অতিরিক্ত তাপ উৎপন্ন করে না। তাই হালকা এনার্জি পেতে এটি ভালো একটি খাবার।
এ ছাড়া যারা গ্লুটেনমুক্ত খাবার খান বা গ্লুটেন সংবেদনশীলতায় ভোগেন, তাদের জন্যও সাবুদানা নিরাপদ। এতে গ্লুটেন নেই, যা গম বা বার্লির মতো শস্যে থাকে।

তবে সাবুদানায় ক্যালরি তুলনামূলক বেশি, তাই বেশি পরিমাণে খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে।

তাই পরিমিত খাওয়াই ভালো। সবজি দিয়ে সাবুদানার খিচুড়ি বা হালকা শরবত মিশিয়ে খেলে পুষ্টি ও স্বাদের ভারসাম্য বজায় থাকে। খাওয়ার আগে সাবুদানা অন্তত ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখা উচিত। এতে এটি নরম হয় এবং হজম করতেও সুবিধা হয়।
সব মিলিয়ে, গরমে হালকা, সহজপাচ্য ও এনার্জি জোগানো খাবার হিসেবে সাবুদানা হতে পারে একটি ভালো পছন্দ—তবে পরিমিত খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park