1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ওজন কমাতে খেতে পারেন ব্রোকলি

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ওজন কমাতে যারা ডায়েট করছেন, তাদের জন্য ব্রোকলি হতে পারে একটি জাদুকরী খাবার। পুষ্টিবিদদের মতে, ১০০ গ্রাম ব্রোকলিতে মাত্র ৩৪ ক্যালোরি থাকে, অথচ এটি ফাইবার ও প্রোটিনে পূর্ণ। ফলে এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং দ্রুত মেদ ঝরে। চলুন, জেনে নিই স্বাদ ও পুষ্টি বজায় রেখে ব্রোকলি খাওয়ার ৫টি সহজ উপায়।

ভাপে সেদ্ধ
ব্রোকলির আসল পুষ্টি পেতে ৫-৬ মিনিট ভাপে সেদ্ধ করে নিন। স্বাদ বাড়াতে সামান্য লেবুর রস ও গোলমরিচ ছিটিয়ে খেতে পারেন।

ব্রোকলি স্যুপ
রাতের খাবার হালকা রাখতে এক বাটি ব্রোকলি স্যুপ দারুণ কার্যকর। এটি শরীর ডিটক্স করতে এবং দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে।

পুষ্টিকর সালাদ
টক দই বা অলিভ অয়েলের ড্রেসিং দিয়ে ব্রোকলির সালাদ তৈরি করুন। স্বাদের জন্য এতে কিছু ভাজা বাদাম বা আখরোট যোগ করতে পারেন।

হালকা ফ্রাই
অলিভ অয়েলে আদা-রসুন দিয়ে ব্রোকলি হালকা নেড়ে রান্না করুন। সামান্য সয়া সস ও সাদা তিল ছিটিয়ে দিলে এটি বিকেলের নাস্তা হিসেবে দারুণ লাগবে।

রোস্টেড ব্রোকলি
পনির বা রাঙা আলুর সাথে ব্রোকলি হালকা রোস্ট করে নিতে পারেন। এটি বাইরের দিকে মুচমুচে আর ভেতরে রসালো হয়, যা ডায়েট খাবারকেও সুস্বাদু করে তোলে।

অতিরিক্ত উপকারিতা
ওজন কমানোর পাশাপাশি ব্রোকলিতে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং ভিটামিন-সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সূত্র : টিভি নাইন বাংলা

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park