1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ফ্রিজে আম রাখার ক্ষেত্রে যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

এখন বাজারে পাকা আমের ছড়াছড়ি। হিমসাগর, ল্যাংড়া থেকে শুরু করে নানা জাতের আমে ম ম করছে চারপাশ।

ব্যাগভর্তি করে আম কিনে আনার পর আমরা অনেকেই তা সরাসরি ফ্রিজে রেখে দিই। কিন্তু সাধারণ এই ভুলটির কারণেই আমের আসল স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা সদ্য পাকা আম কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। ফ্রিজের কম তাপমাত্রা আমের পাকার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং এর প্রাকৃতিক স্বাদ নষ্ট করে দেয়।

তবে সঠিক নিয়মে আম সংরক্ষণ করলে দীর্ঘদিন এর স্বাদ অটুট রাখা সম্ভব। চলুন, জেনে নিই পাকা আম সংরক্ষণের সঠিক উপায়।
সঠিক আম বাছাই : বাজার থেকে একেবারে বেশি পেকে যাওয়া আম না কেনাই ভালো। যদি কেনেন, তবে তা সেদিনই খেয়ে ফেলা উচিত।

সংরক্ষণের জন্য একটু শক্ত বা সদ্য পাক ধরেছে এমন আম বেছে নিন।
কাগজে মুড়িয়ে রাখা : আমগুলো খবরের কাগজ বা কাগজের ব্যাগে মুড়িয়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। আম থেকে নির্গত ইথিলিন গ্যাস এটিকে প্রাকৃতিকভাবে ও সুন্দরভাবে পাকতে সাহায্য করবে।
আলো ও বাতাস : আম ফ্রিজে যেমন রাখবেন না, তেমনই সরাসরি রোদ লাগে এমন জায়গাতেও রাখবেন না। ঘরের শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখলে আম ভালো থাকে।

আম কখন ফ্রিজে রাখবেন?
আম পুরোপুরি পেকে গেলে তবেই তা ফ্রিজে রাখা যাবে। চেনার উপায় হলো—আমে হাত দিয়ে হালকা চাপ দিলে যদি নরম মনে হয় এবং আমের বোঁটার কাছে মিষ্টি সুগন্ধ বের হয়, তখন বুঝবেন এটি ফ্রিজে রাখার উপযোগী হয়েছে। এভাবে রাখলে আমের স্বাদ নষ্ট না হয়ে আরো বেশ কিছুদিন ভালো থাকবে।

সূত্র : এই সময়

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park