1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মিষ্টি আলুর সুস্বাদু পায়েসের রেসিপি

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

মিষ্টি আলুর সঙ্গে পরিচিতি নেই এমন মানুষ খুব কমই আছে। কারণ মিষ্টি আলু কমবেশি সবাই বেশ পছন্দ করে। আর এ আলুর চাহিদাও রয়েছে বেশ। মিষ্টি আলু রান্নার থেকে বেশি চুলায় পুড়িয়ে ও সেদ্ধ করেই খাওয়া হয়। আবার অনেকে ডেজার্ট বানিয়ে খান। এই আলু পুষ্টিগুণে ভরপুর। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ বিটা ক্যারটিন, ভিটামিন সি, ভিটামিন বি৬, ফাইবার রয়েছে, যা প্রতিদিনের ভিটামিনের চাহিদা পূরণ করে। হাত-পায়ের আঙুল ফোলা কমানো, কোষ্ঠকাঠিন্য, ইউরিনের সমস্যা দূর করাসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এর পাতা ও মূল ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়াও এর পাতা শাক হিসেবে বেশ সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন। আজ জেনে নিন পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুর মিষ্টি রেসিপি।

যা যা লাগবে-
আলু ১ কেজি, দুধ আধা কেজি, খেজুরের গুড় আধা কেজি, ঘি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২টি, কিশমিশ পরিমাণমতো, দারুচিনি অল্প পরিমাণ, ড্রাই ফ্রুট পরিমাণমতো

যেভাবে বানাবেন-

প্রথমে মিষ্টি আলু ভালো করে পরিষ্কার করে খোসা ছড়িয়ে নিতে হবে। তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুর টুকরাগুলো যেন একেবারেই মিহি হয়ে না যায়। তারপর চুলাতে কড়াই বসিয়ে দুধ জ্বাল দিন। এবার একে একে তেজপাতা, দারুচিনি দিয়ে দিতে হবে। এবার দুধ ঘন হয়ে এলে চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে।

এরপর আরেকটি কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ নাড়ুন। একটানা নাড়তে হবে, যাতে নিচে পোড়া লেগে না যায়। ৩-৪ মিনিট ভাজার পর পরিমাণমতো লবণ ছিটিয়ে দিতে হবে। তারপর দুধের সঙ্গে খেজুরের গুড় দিয়ে একটু নেড়ে নিয়ে ঘিয়ে ভাজা মিষ্টি আলুগুলো দিয়ে দিন। এবার কিশমিশ দিয়ে ১০-১২ মিনিট চুলায় রেখে নাড়তে হবে। এরপর পায়েস ঘন হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। সবশেষে পরিবেশনের সময় ওপরে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park