1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

প্রেমিকা দিবসে ভালোবাসা প্রকাশের ৭ সহজ উপায়

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

প্রতি বছর ১ আগস্ট পালিত হয় জাতীয় প্রেমিকা দিবস। প্রিয় সঙ্গীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও যত্ন প্রকাশের একটি বিশেষ উপলক্ষ হিসেবে দিনটি উদযাপন করা হয়।

সম্পর্ককে আরো মজবুত করতে কিংবা সঙ্গীকে আনন্দ দেওয়ার জন্য এ দিনটি হতে পারে দারুণ একটি সুযোগ।
এ বছর দিনটি শনিবার হওয়ায় সপ্তাহান্তে প্রিয় মানুষটির সঙ্গে বিশেষ সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই; ছোট ছোট আন্তরিক উদ্যোগও হয়ে উঠতে পারে স্মরণীয়। জেনে নিন এমনই সাতটি রোমান্টিক উপায়—

চমকে দিন পিকনিকের আয়োজনে
ক্যাফে বা ক্যান্ডেললাইট ডিনারের পরিবর্তে কাছাকাছি কোনো পার্ক, লেকের ধারে বা মনোরম স্থানে ছোট্ট একটি পিকনিকের আয়োজন করতে পারেন।

সঙ্গে নিতে পারেন হালকা নাস্তা, স্যান্ডউইচ, ফল, প্রিয় পানীয়, একটি চাদর এবং দুজনের পছন্দের গানের প্লেলিস্ট। অল্প আয়োজনেই তৈরি হবে রোমান্টিক পরিবেশ।

নিজ হাতে রান্না করুন
রেস্তোরাঁয় যাওয়ার বদলে ঘরেই প্রিয় মানুষটির জন্য রান্না করতে পারেন। চাইলে একসঙ্গেও রান্না করতে পারেন, যা সময় কাটানোর পাশাপাশি সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে।
আর নিজের হাতে তার পছন্দের খাবার তৈরি করলে দিনটি হয়ে উঠবে আরো বিশেষ।

ক্যাফে ঘুরে বেড়ান
ব্যস্ততার কারণে আলাদা কোনো পরিকল্পনা করা না হলে ক্যাফে ডেট হতে পারে সহজ একটি বিকল্প। শহরের নতুন কোনো ক্যাফে ঘুরে দেখতে পারেন কিংবা অনেক দিন ধরে যাওয়ার কথা ভাবছেন—এমন কোনো জায়গায় যেতে পারেন। কফি, ডেজার্ট আর গল্পে কেটে যাবে সুন্দর কিছু সময়।

প্রথম ডেটের স্মৃতি ফিরিয়ে আনুন
প্রথম দেখা বা প্রথম ডেটের স্থানটি আবার ঘুরে আসতে পারেন।

যদি তা সম্ভব না হয়, তবে ঘরেই সেই দিনের পরিবেশ তৈরি করুন। সেদিনের মতো খাবার তৈরি করা বা একসঙ্গে দেখা কোনো সিনেমা আবার উপভোগ করতে পারেন। পুরোনো স্মৃতিগুলো নতুন করে জীবন্ত হয়ে উঠবে।

ঘরেই আয়োজন করুন মুভি নাইট
বাড়ির বসার ঘরটিকে ছোট্ট একটি সিনেমা হলে রূপ দিতে পারেন। ফেয়ারি লাইট, পপকর্ন আর আরামদায়ক পরিবেশে একসঙ্গে প্রিয় সিনেমা বা নতুন কোনো সিরিজ দেখতে পারেন। নিরিবিলি এই সময়টুকু দুজনের জন্যই হয়ে উঠবে বিশেষ।

ছোট্ট লং ড্রাইভে বেরিয়ে পড়ুন
অনেক দূরে যাওয়ার প্রয়োজন নেই। শহরের বাইরে কোনো শান্ত জায়গায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। প্রিয় গান শুনতে শুনতে গল্প করুন, ব্যস্ততা থেকে কিছুটা সময় দূরে থাকুন। ফেরার পথে এক কাপ চা বা আইসক্রিম মুহূর্তটিকে আরও সুন্দর করে তুলতে পারে।

স্মৃতির বিশেষ আয়োজন করুন
একসঙ্গে কাটানো প্রিয় মুহূর্তগুলোর কথা লিখে ছোট ছোট নোট তৈরি করুন এবং বাড়ির বিভিন্ন স্থানে রেখে দিন, যাতে তিনি একে একে সেগুলো খুঁজে পান। সঙ্গে একটি হাতে লেখা চিঠি বা ফুলের তোড়া যোগ করলে চমকটি হবে আরো আন্তরিক ও হৃদয়ছোঁয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park