1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানুষের আস্থা অর্জন করে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড ৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের সব বই সরবরাহের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি মাস্কের প্রশংসায় পঞ্চমুখ পুতিন! সাদমানের সেঞ্চুরিতে ২৭২-এ থামলো টাইগারদের রানের চাকা বিদ্যুৎ খাতের লুটপাট ঢাকতেই দায়মুক্তি আইন করেছিল বিগত সরকার: রিজভী টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মারাত্মক সংঘর্ষ, নিহত ৫০! হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু; একদিনে আক্রান্ত ১৪১২

সাদমানের সেঞ্চুরিতে ২৭২-এ থামলো টাইগারদের রানের চাকা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরির পরও ব্যাটিং ধস এড়াতে পারেনি বাংলাদেশ। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে টাইগাররা। দিনের শুরুতে শেষ সাত উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে পেরেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান এদিন ইনিংসের শুরুতেই শতক পূর্ণ করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

তবে ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি এই ওপেনার। ২৩৪ বল মোকাবিলায় ১১টি চারের সাহায্যে ১০৫ রান করে অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি সাদমান।

এরপর তাওহিদ হৃদয়ও বিশপের বলে বোল্ড হয়ে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। আগের দিন ৪২ রানে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ফিরে এসে আর রান যোগ করতে পারেননি তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

মাঝে লিটন দাস এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ায় বড় সংগ্রহ গড়ার আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৯৭.৪ ওভারে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। লিটন ৪০ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান পাঁচটি উইকেট শিকার করেন। শামার জোসেফ ও জশুয়া বিশপ নেন দুটি করে উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park