1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আজ তারেক রহমান-এরদোয়ান বৈঠক, নতুন মাত্রায় ঢাকা–আঙ্কারা সম্পর্ক আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবার হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ইস্যু রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর আশ্রয়প্রাপ্তরা পাসপোর্টের বিষয়ে আবেদন করতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি সৌদি আরবে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

ঢাকার সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কয়েকটি কারখানায় হাজিরা দিয়ে বের হয়ে তারা চার থেকে পাঁচটি স্থানে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

জানা যায়, শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের কারণে ইতোমধ্যে আশুলিয়ার অন্তত ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে মোতায়েন রয়েছেন।

মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় গত সোমবার শ্রমিক পক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা এক সপ্তাহ সময় চেয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মজুরি বোর্ডের দ্বিতীয় দফা বৈঠক শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে, শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবের পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park