1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত কতটা বাধ্য, কী আছে প্রত্যর্পণ চুক্তিতে? পার্শ্ববর্তী দেশের ইন্ধনেই দেশজুড়ে নাশকতা: রিজভী অভিষিক্ত মাহফিজুলের সাথে ‘ডাক’ মারলেন মুমিনুল, চাপে বাংলাদেশ সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান ছয়টি ড্রোন দিয়ে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের ভয়ঙ্কর রূপে ডেঙ্গু: আরও ৮ জনের মৃত্যু শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, আছেন আরও দুই বাংলাদেশি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

অভিষিক্ত মাহফিজুলের সাথে ‘ডাক’ মারলেন মুমিনুল, চাপে বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

সিলেট টেস্টের কয়েক দিন পরই আবার জোহানেসবার্গের মাঠে নেমেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা যে বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী, তা যেন সফরের শুরুতেই দেখতে পেল বাংলাদেশ।
রবিবার (১৫ নভেম্বর) শুরু হওয়া জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২ রানে ২ উইকেট হারিয়েছে। অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন (০) ম্যাচের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়েছেন। ‘ডাক’ মেরেছেন অভিজ্ঞ মুমিনুল হকও। দুজনকেই শিকার করেছেন তারকা পেসার কাগিসো রাবাদা।

পরে ওপেনার তানজিদ তামিমের সঙ্গে ২০ রানের জুটি গড়ে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ব্যক্তিগত ১২ রানের মাথায় রাবাদার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে দলের হাল ধরেছেন তানজিদ ও হৃদয়।

চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬৭২ রান করে বিসিবির নির্বাচকদের নজর কাড়া রবিন প্রথমবার জাতীয় দলে এসে কিছুই বুঝে উঠতে পারলেন না।

শুধু তিনিই নন, ক্যারিয়ারের ৮৩তম টেস্ট খেলতে নামা মুমিনুল অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটকিপার রায়ান রিকেলটনকে ক্যাচ দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে মুমিনুলের ব্যাটিং পরিসংখ্যান মোটেও সুবিধার নয়। মাত্র ১১.৬৬ গড়ে রান করেছেন ১০৫। ৯ ইনিংসের মধ্যে ৭ বারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ; সবকটিতেই বিশাল ব্যবধানে হেরেছে।

এর আগে টস হেরে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে বাংলাদেশ। ৪৫ রানের জুটি গড়ে ক্রিজে আছেন তানজিদ (৩৩) ও হৃদয় (১৯)।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার একাদশ: মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park