1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ দখলের’ হুমকি, পশ্চিমবঙ্গের মন্ত্রীকে ক্ষমা চাইতে বলল হিন্দু সম্মিলন সংঘ আবারও বাড়লো ভোজ্যতেলের দাম ভয়ঙ্কর রূপ নিয়েছে ওয়েস্ট নাইল ভাইরাস, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান রাষ্ট্রপতির প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি: প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৪ পুলিশ কর্মকর্তা আটক রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদকদের মতবিনিময়, সহযোগিতার আশ্বাস পাকিস্তানের নভোচারী জিশানকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন হাসিনার দোসর জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিল মিটিং করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনেক শিক্ষক রয়েছেন ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। যখন তখন মিছিল-মিটিং করে রাষ্ট্রদ্রোহ কাজ করবেন না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এবার এইচএসসি পরিক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনঃনিরিক্ষন করা হয়েছে। আমরা পরীক্ষকদের নিয়মের মধ্যে নিয়ে আসছি। এটা ফ্যাসিস্ট সরকার নয় যে খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে। এবার লেখাপড়া করতে হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কোথাও বেড়িয়ে যায়নি। মনে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশে আর কোনোদিন প্রশ্নপত্র ফাঁস হবেনা।

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে সাড় তিন লক্ষ সাইকেল কেনার দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশে মেয়েদের ১০ লাখ সাইকেল বিতরণ করা হবে। সারাদেশের শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার, মিড-ডে মিল, পোশাক এবং বৃত্তির টাকা বাড়ানো হবে ।

একই অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিশেষ অতিথির বক্তব্যে বলেন, লেখাপড়া না করলে পাস হবেনা। কিছুদিন পরে যখন চাকরিতে যাবেন, তখন প্রশ্ন করবে, আওয়ামী লীগের সময় পাস করেছেন না বিএনপির সময় পাস করেছেন। আওয়ামী লীগের সময় পাস হলে চাকরি হবে না। বিএনপির সময় হলে চাকরি হবে। বিএনপির সময় না পড়লে পাস করা যায়না। সবাইকে পড়ামুখী করতে হবে। পড়ার কোনো বিকল্প নাই।

নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যেমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, মাধ্যেমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক প্রফেসর মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park