1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লোগো-পতাকায় বড় পরিবর্তন আনছে জামায়াত! আবার দুই লাখ ছাড়ালো স্বর্ণের ভরি জাতীয় ঐক্য চাইলে বাস্তবায়ন করতে হবে গণভোটের রায়: জামায়াত আমির ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: রাষ্ট্রপতি কলেজ-শিক্ষকদের শূন্যপদ পূরণের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী সীমান্তের ভেতরে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার কার ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা? ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত

লোগো-পতাকায় বড় পরিবর্তন আনছে জামায়াত!

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

যে লোগো-পতাকা আকড়ে দীর্ঘ ৪৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার তাতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দলটি। সবুজ গম্বুজ, ওপরে দাঁড়িপাল্লা, ভেতরে আরবি হরফে আল্লাহু আর নিচে আকিমুদ্দিন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচলিত সেই দলীয় লোগোতে আসছে নতুনত্ব। শুধু লোগো নয়, বদলে যেতে পারে দলীয় প্যাড ও পতাকাও। প্রশ্ন হচ্ছে, জামায়াতের নতুন পরিচিতিতে এবার কী কী বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে? আর কেনই বা এই পরিবর্তন?
দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পাশাপাশি নতুন লোগোতে গুরুত্ব পাবে বাংলাদেশের জাতীয় পরিচয়, লাল-সবুজের রং, গ্রামীণ বাংলার ইতিহাস ও ঐতিহ্য। দলের নেতারা বলছেন, বর্তমান লোগোটি কোনো আনুষ্ঠানিক সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি হয়নি। ফলে সময়ের সঙ্গে সংগতি রেখে নতুন নকশায় দলের আদর্শ, মূল্যবোধ ও বাংলাদেশের নিজস্ব পরিচয় তুলে ধরতে চান তারা।

জানা যায়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের দাবি, প্রচলিত লোগোটির ঐতিহাসিক ভিত্তি স্পষ্ট নয়। কোন সভায়, কী সিদ্ধান্তের ভিত্তিতে এটি তৈরি হয়েছিল, তারও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। লোগোটি সাধারণ মানের হওয়ায় নতুন কিছু ধারণা নিয়ে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে লোগো পরিবর্তনের আলোচনা এবারই প্রথম নয়। নির্বাচনের আগে প্রচারসামগ্রীতে পরিবর্তন আনার বিষয়টি আলোচনায় এলেও সময়ের সীমাবদ্ধতা ও সাংগঠনিক ব্যস্ততায় তা এগোয়নি। পরে পরীক্ষামূলকভাবে একটি লোগো ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সেটি সবার কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সেখান থেকেও সরে আসে দল।

এ বিষয়ে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, নির্বাচনের আগে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে নানা ব্যস্ততায় তা আর এগোয়নি। পরে পরিবর্তনের উদ্যোগ আপাতত স্থগিত রাখা হয়।

এদিকে, নতুন নকশায় দলের আদর্শের পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, প্রাকৃতিক ভূগোল এবং সৌন্দর্য ফুটিয়ে তোলার কথা জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলনও বলছেন, দলীয় আদর্শ, দেশ, জাতীয় পতাকা এবং লাল-সবুজের সমন্বয় থাকবে নতুন নকশায়।

এই পরিবর্তনের পুরো প্রক্রিয়া এগিয়ে নিতে গঠন করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি। যার প্রধান করা হয়েছে এহসানুল মাহবুব জুবায়েরকে। কমিটি লোগো, দলীয় প্যাড ও পতাকার নতুন নকশা নিয়ে কাজ করছে। নতুন লোগো প্রকাশের সময় দলীয় পতাকার একটি প্রস্তাবও সামনে আনার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিনের পরিচিত প্রতীকী পরিচয় থেকে বেরিয়ে নতুন নকশায় নিজেদের আদর্শ ও জাতীয় পরিচয়ের সমন্বয় ঘটাতে চায় জামায়াতে ইসলামী। এখন দেখার বিষয়, নতুন লোগোতে সেই পরিবর্তনের প্রতিফলন কতটা স্পষ্ট হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park