1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উত্তেজিত মস্তিষ্ককে বশে আনার ৫ সহজ কৌশল

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

স্ট্রেসের অন্য নাম হলো দুঃসহ ধকল বা মানসিক চাপ। স্ট্রেস দূর করতে ব্যায়াম, প্রিয় বন্ধুর সঙ্গে আলাপ, ভ্রমণ, মুভি দেখা, গল্পের বই পড়া ইত্যাদি বেশ কাজে দেয়। কিন্তু তাতেও যদি কাজ না হয় বা এসবের জন্য পর্যাপ্ত সময়ও যদি না মেলে তবে? উত্তেজিত মস্তিষ্ককে বশে আনতে পাঁচটি সহজ কৌশল অবলম্বন করতে পারেন।

ফুলের সান্নিধ্যে থাকুন
ল্যাভেন্ডারের নরম সুগন্ধ হৃৎপিণ্ডের গতি ও রক্তচাপ কমিয়ে আনে। এর ফলে আপনি রিল্যাক্স অনুভব করবেন ও প্রশান্তিতে ঘুমাতে পারবেন। বিছানার পাশে ল্যাভেন্ডার ফুল রাখলে ভালো ঘুম হয়। ঘরে ল্যাভেন্ডার সুগন্ধযুক্ত এয়ার ফ্রেশনার ব্যবহার করতে পারেন।

মিষ্টি খান
মিষ্টি খেলে মন ভালো হয় জানেন তো! তবে বেশি মিষ্টিজাতীয় খাবার খাওয়ার বিপত্তিও রয়েছে। এতে রক্তে বেড়ে যেতে পারে শর্করার মাত্রা। তবে ডার্ক চকলেটের সঙ্গে স্ট্রবেরি খেতে পারেন নির্দ্বিধায়। ভিটামিন ‘সি’ সমৃদ্ধ স্ট্রবেরি ফ্রি রেডিক্যালসের সঙ্গে লড়াই করে শরীরের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। অন্যদিকে ডার্ক চকলেট কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসরণের মাত্রা কমিয়ে দেয়।

গোসল
ঈষদুষ্ণ জলে স্নান বডি স্ট্রেস কমায় অনেকখানি। স্নানের জলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল বা গোলাপজল মেশান। স্নানের সময় বাথরুমের লাইট অফ করে জ্বালাতে পারেন সুগন্ধি মোমবাতি।

ম্যাসাজ নিন
বিউটি সেলুনে গিয়ে স্ক্যাল্প ম্যাসাজ নিতে পারেন। যদি ভালো এক্সপেরিয়েন্স থাকে তাহলে বাড়িতে নিজেই ম্যাসাজ করতে পারেন। এতে অনেকটা রিল্যাক্স লাগবে। এ ম্যাসাজের ফলে শরীরের রক্ত চলাচল বাড়ে ও শরীর ঝরঝরে বোধ হয়। এছাড়াও অ্যারোমা থেরাপি ম্যাসাজও নিতে পারেন। দুশ্চিন্তামুক্ত ও ভালো থাকুন সবসময়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park