1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঝটপট তৈরি করুন সুস্বাদু গ্রিলড প্রন

  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে চিংড়ি বেছে নিন। কারণ, এটি সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। চিংড়ি দিয়ে নানান রকম খাবার খেতে রেস্টুরেন্টে ছোটেন চিংড়িপ্রেমীরা। কিন্তু সবসময় তো আর রেস্টুরেন্টে যাওয়ার অবস্থাও থাকে না। তাই বাড়িতে যদি কিছু চিংড়ি থাকে তাহলে খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন গ্রিলড প্রন। এটি তৈরি করা যায় খুব সহজ, আর খেতেও খুব সুস্বাদু।

চলুন জেনে নেওয়া যাক গ্রিলড প্রন তৈরির রেসিপি-
যা যা লাগবে:

মাঝারি আকারের চিংড়ি ১২টি, লেবুর রস ১ চা চামচ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১/২ চা চামচ, হলুদের গুঁড়া ১/৪ চা চামচ, বিট লবণ ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ১ টেবিল চামচ।

যেভাবে বানাবেন:

প্রথমে চিংড়ি পরিষ্কার করে ধুয়ে মাছের পিঠের দিকে হালকা চিড়ে নিন। পেপার টাওয়াল দিয়ে চিংড়ির পানি ভালো করে মুছে নিন। এবার একটি পাত্রে সরিষার তেল নিয়ে ওভেনে বা চুলায় ভালো করে গরম করে নিন। এরপর এই তেল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিন। চিংড়ির সঙ্গে লেবুর রস, আদা রসুনবাটা, মরিচের গুঁড়া, বিট লবণ, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ এবং সরিষার তেল মিশিয়ে চিংড়ি মেরিনেট করে রাখুন ১৫ মিনিট। ১৫ মিনিট পর মেরিনেট করা চিংড়িগুলো সাসলিকের কাঁঠিতে গেঁথে নিন।

গ্রিল প্যান গরম হতে দিয়ে প্যানে অল্প তেল ব্রাশ করুন। প্যান ভালোভাবে গরম হলে চুলার আঁচ কমিয়ে গ্রিল প্যানে চিংড়িগুলো গ্রিল করে নিন। ৩-৪ মিনিট পর চিংড়ির একপাশ হয়ে গেলে অন্যপাশ উল্টে আবার তিন চার মিনিট গ্রিল করে চিংড়িগুলো নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু গ্রিলড প্রন। এবার পছন্দের সস নিয়ে খেতে পারেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park