1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

যেসব শাকে শরীর থেকে মেদ ঝরবে ম্যাজিকের মতো

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৯৫ বার পঠিত

শীত আসছে। চুটিয়ে শাক খান। শাকে প্রচুর ইনসল্যুবল ফাইবার আছে। তাই মেটাবলিজমের হার বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে। কথায় বলে, শাকান্ন খেয়েই দিন কাটে দরিদ্র মানুযের। স্বল্পমূল্যে শুধু শাক নয়, স্বাস্থ্যেরও ঠিকানা নানা রকমের শাক।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনে শাকের উপকারিতা নিয়ে বলেছেন দেশটির পুষ্টিবিদ ভুবন রস্তোগী।

ফাইটোনিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর শাকে ক্যালরি খুবই কম। তাই ডায়েটিং করলে খেতেই হবে শাক।

সর্ষেশাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ডি, বি-১২ আছে। আরও আছে আয়রন, ক্যালসিয়াম। ওজন কমাতে কার্যকর এই শাক।

শীতে খুব জনপ্রিয় পালং শাক। প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেটে পূর্ণ এই শাক সাহায্য করে ওজন কমাতে।

আলু, কুমড়ো থেকে কুচো চিংড়ি-একাধিক কম্বিনেশনে পুঁইশাক অনবদ্য। ভিটামিন এ, ফাইবারে ভরা এই শাক পরিপাক ক্রিয়া ঠিক রাখে। ক্যালরিমুক্ত এই শাক ওজন কমাতেও সাহায্য করে।

বেতো শাক বাজারে একটু খুঁজলেই পাবেন। লো ক্যালরি এই শাকে প্রচুর ফাইবার। ওজন কমাতে বেতো শাক খুবই উপকারী।

নটে শাকে আছে ভিটামিন এ, সি, আয়রন, ম্যাগনেসিয়াম। এই শাকের ফাইবার দীর্ঘ ক্ষণ পূর্ণ রাখে পেট। তাই ঘন ঘন খিদে পায় না। ওজন কমাতে ডায়েটে নিয়মিত রাখুন এই শাক।

শাক খুব ভাল করে কুচিয়ে কুটে নিন. তাহলে ওয়াটার সল্যুবল পুষ্টিগুণ বজায় থাকবে। রান্নার আগে ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে ভাল করে শাক ধুয়ে নিন। তাহলে শাক থেকে ব্যাকটেরিয়া, ধুলোবালি দূর হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park