1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পালং শাকে স্বাস্থ্যকর কয়েকটি খাবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত

শীত পড়তেই বাজারে এসে গিয়েছে শীতকালীন সবজি। সবচেয়ে বেশি নজর কাড়ছে তাজা পালং শাক। ভিটামিন এ, সি এবং কে, আয়রনের মতো পুষ্টিতে ভরপুর পালং শাক। পালং শাকের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের খেয়াল রাখে। তাছাড়া এই শাকে ক্যালোরির পরিমাণ কম ও ফাইবারের মাত্রা বেশি। যেহেতু পালং শাক শীতকাল ছাড়া বছরের অন্য সময় পাওয়া যায় না, তাই এখনই প্রচুর পরিমাণে খেতে হবে এই শাক। স্বাস্থ্যকর উপায়ে প্রতিদিনের ডায়েটে এই শাক রাখুন।

জেনে নিন টিপস-
ব্রেকফাস্টে পালং শাক রাখতে পারেন। ওমলেট বানানোর সময় শাকের কয়েকটা পাতা মিশিয়ে দিন। ওপর দিয়ে চিজ ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। মিনিটের মধ্যে স্পিনাচ ওমলেট তৈরি।

হাত সময় কম, পালং শাকের স্মুদি বানিয়ে পান করতে পারেন। গ্রিক ইয়োগার্ট‌ের সঙ্গে এক মুঠো তাজা পালং শাক আর অল্প আমন্ড মিল্ক ব্লেন্ড করে নিন। বরফ কুচি মিশিয়ে পান করুন পালং শাকের স্মুদি। স্বাদের জন্য মধুও মেশাতে পারেন।

পালং শাকের সালাদ বানিয়ে খেতে পারেন। তাজা পালং শাক কাঁচা অবস্থায় না খেলে অল্প ভাপিয়ে নিন। তারপর স্ট্রবেরি, শসা, ফেটানো চিজ আর আখরোট মিশিয়ে খান পালং শাকের সালাদ। পুষ্টিতে ভরপুর হবে এই খাবার।

পাস্তাকে স্বাস্থ্যকর করে তুলতে পাস্তার সস বানানোর জন্য পালং শাকের পাতা মিশিয়ে দিন। তার সঙ্গে চিজ আর অলিভ অয়েল মেশাতে ভুলবেন না। এতে পাস্তা খেতেও ভালো হবে এবং উপকারিতাও মিলবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park