1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চিয়া সিড ভেজাতে ভুলে গেলে খেতে পারেন এই ৫ উপায়ে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

প্রাচীনকাল থেকে চিয়া সিড মানুষের রসনা তৃপ্ত করে আসছে। অ্যাজটেক এবং মায়ান সভ্যতার সময়ে চিয়া সিড খাবার প্রচলন ছিল বলে প্রমাণ পাওয়া যায়। ক্ষুধা মেটানোর পাশাপাশি চিয়া সিড রূপচর্চায়ও ব্যবহার করা হতো। এর অনেক ঔষধিগুণ আছে বলে বিশ্বাস করত অ্যাজটেক ও মায়ান আদিবাসীরা। সে কারণে সাধারণ অসুখে চিয়া সিড খাবার প্রচলন ছিল তাদের মধ্যে। এ ছাড়াও চিয়া সিড ওজন কমানোর পাশাপাশি ত্বক ও চুলের জন্যও বেশ উপকারী। পাশাপাশি দেহে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করে।

পুষ্টিবিদরা চিয়া সিডকে সুপারফুড নামে ডাকতে ভালোবাসেন। কারণ এতে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন প্রয়োজনীয় খনিজ পদার্থে ভরপুর চিয়া সিড। পুষ্টিগুণের কারণেই চিয়া সিডের চাহিদা অনেক। নিয়মিত চিয়া সিড খেলে আপনি ওজন কমাতে পারবেন খুব সহজেই। বেশিরভাগ ক্ষেত্রে এক গ্লাস পানি এক চামচ চিয়া সিড ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেয় পুষ্টিবিদরা। কেউ সেটা সকালে খান, আবার কেউ রাতে ঘুমোতে যাওয়ার আগে। তবে, চিয়া সিড খাওয়া ক্ষেত্রে ছোট্ট টিপস মানতে হবে। চিয়া সিড পানি বা দুধে ভিজিয়ে খেলে তবেই এর পুষ্টিগুণ পাওয়া যায়।

কিন্তু চিয়া সিড ভেজানো পানি খাওয়া ছাড়াও এই বীজ খাওয়া যায় বিভিন্ন উপায়ে-
পানির পাশাপাশি আপনি দুধে চিয়া সিড ভিজিয়ে খেতে পারেন। কিন্তু এভাবে অনেকেই খেতে পারেন না। তাই দুধে চিয়া সিডের সঙ্গে মধু মিশিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে এতে ড্রাই ফ্রুটস ও তাজা ফল দিয়ে খান। চিয়া সিডের এই পুডিং আপনার ব্রেকফাস্টের অংশ হতে পারে।
আগের দিন রাতে চিয়া সিড পানিতে ভেজাতে ভুলে গেলেও চিন্তার কোনো কারণ নেই। ফলের রস বা স্মুদি বানানোর সময় ১/২ চামচ চিয়া সিড মিশিয়ে দিন। এতে আপনার পানীয়ের পুষ্টিগুণ বেড়ে যাবে, পাশাপাশি আপনার চিয়া খাওয়াও হয়ে যাবে।
বাড়িতে কেক, কুকিজ তৈরি করলে ডিমের বদলে ভেজানো চিয়া সিড মেশান কেকের ব্যাটারে। যারা ‘এগলেস’ কেক বা মাফিন খেতে পছন্দ করেন, তারা ব্যাটার দইয়ের বদলে চিয়া সিড ব্যবহার করুন।
ব্রেকফাস্টে ওটস আর টক দই রাখলে তার সঙ্গে তাজা ফল ও ড্রাই ফ্রুটস মিশিয়ে তার ওপর ১/২ চামচ চিয়ার দানা ছড়িয়ে দিন। একইভাবে সালাদেও চিয়া সিড খেতে পারেন। এভাবে চিয়া সিড খেলেও উপকার পেতে পারেন।
পিনাট বাটার কিংবা দইয়ের সঙ্গে চিয়া সিড মেশান। তারপর সেটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিন। এই চিয়া সিডের ডিপে রুটি, পাউরুটি কিংবা ফল ডুবিয়ে খেতে পারেন। এতে মুখরোচক খাওয়াও হবে এবং শরীরে চিয়া সিডের উপকারিতাও মিলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park