1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুরে ভরপুর সুইচ রোল পুলি পিঠা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

শীত এলেই আমাদের দেশে শুরু হয় পিঠাপুলির রমরমা আয়োজন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই পিঠার ডালা সাজিয়ে বসে পড়েন কেউ কেউ। এই ঋতুতে অনেক রকমের পিঠা বানানো হয়। নতুন গুঁড়ের গন্ধে ভরা শীতে চারদিকে যেন পিঠার উৎসব বসে। নারিকেল, গুড় আর চালের গুঁড়া দিয়ে তৈরি হয় বেশিরভাগ পিঠা। একেকদিন একেকরকম পিঠা থাকে পাতে। ব্যস্ততায় ভরা সময়ে একটুখানি অবসর বের করে আপনিও তৈরি করতে পারেন সুস্বাদু সুইচ রোল পুলি পিঠা।

চলুন রেসিপি জেনে নেয়া যাক-
তৈরি করতে যা লাগবে:

চালের গুঁড়া ২ কাপ, নারিকেল ২ কাপ, খেজুর গুড়/চিনি ১ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, পানি ৩ কাপ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

বাড়িতে স্টিমার থাকলে তাতে পানি দিয়ে চুলায় চাপিয়ে দিন। স্টিমার না থাকলেও সমস্যা নেই, একটি হাঁড়ির মুখে পাতলা কাপড় বেঁধে পানি দিয়ে চুলায় বসান। এবার একটি পাত্রে কোরানো নারিকেল, গুঁড়া দুধ (স্বাদ বাড়ানোর জন্য) না দিলেও সমস্যা নেই ও গুড় একসঙ্গে জ্বাল দিতে হবে। মিশ্রণটি আঠালো হলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে।

পিঠার ডো তৈরির জন্য একটি হাঁড়িতে পানি ও সামান্য লবণ দিয়ে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নাড়তে হবে। ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিন। এরপর ভালোভাবে মথে ডো তৈরি করে নিন।

এবার ডো থেকে মাঝারি ঘনত্বের (বেশি মোটাও না পাতলাও না) একটি রুটি বেলে নিতে হবে। তার মধ্যে নারকেলের পুর দিয়ে ভালোভাবে রোল করে নিতে হবে। এবার পিঠাগুলো হাঁড়ি বা স্টিমারে ভাপে দিন। প্রায় ত্রিশ মিনিট সময় লাগতে পারে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। সামান্য ঠান্ডা হলে ছুড়ি দিয়ে গোল গোল করে কেটে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু সুইচ পুলি পিঠা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park