1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকা চুল ছিঁড়বেন নাকি রাখবেন?

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ বার পঠিত

এখনকার সময় বার্ধক্য আসার আগেই কালো চুলের মাঝে এক-দু’টো করে সাদা চুল উঁকি দেয়। তখন অনেকেই হয় চুলটা তুলে দেন আবার অনেকেই পরেন চুল তুলবেন কি না এই চিন্তার মধ্যে।

এক-দুইটা পাকা চুল দেখা দিলে কি করবেন, তুলে ফেলবেন নাকি ফেলবেন না? অনেকেরই ধারণা, একটা পাকা চুল ছিঁড়লে, তার আশেপাশের চুল আরও সাদা হয়ে যাবে। এটা ধারণা মাত্র।

বয়স বৃদ্ধি সঙ্গে চুলে পেকে যাওয়া খুব সাধারণ বিষয়। কিন্তু সেগুলো তুলে ফেললে তার আশেপাশে আরও পাকা চুল গজাবে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। কিন্তু কম বয়সে কেন চুলে পেকে যায় এবং পাকা চুল ছিঁড়ে ফেলা কি উচিত কি না, চলুন জেনে নেওয়া যাক।

স্ক্যাল্পের যে অংশ দিয়ে চুল জন্মায়, সেই ফলিকলের চারপাশে মেলানোসাইট রয়েছে, যা মেলানিন তৈরি করে। এই মেলানিন চুলকে কালো রাখতে সাহায্য করে। এই মেলানিনের পরিমাণ কমতে শুরু করলেই চুলে ধূসরতা বাড়ে।

একটি চুলের ফলিকল দিয়ে একটিমাত্র চুলই গজায়। সুতরাং, আপনি যদি ওই এক-দুটো পাকা চুল ছিঁড়েও ফেলেন, সেই ফলিকল দিয়ে পুনরায় ধূসর চুলই গজাবে। এতে আশেপাশে চুলে কোনও প্রভাব পড়ে না।

যতক্ষণ না আপনার চুলের নিজস্ব রঙ্গক কোষগুলো মারা যায়, ততক্ষণ পর্যন্ত চুল সাদা হয় না। সুতরাং, পাকা চুল গোড়া থেকে তুলে ফেলার পরও ওই ফলিকল থেকে ধূসর রঙের চুলই বের হবে।

বয়সের সঙ্গে চুল পেকে যাবে-এই প্রক্রিয়াকে আপনি কোনওভাবেই আটকাতে পারবেন না। কিন্তু সময়ের আগে চুল পেকে যাওয়ার পিছনে মানসিক চাপ, ভুল খাদ্যাভ্যাস, রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার এবং জেনেটিক্সের মতো বিভিন্ন কারণ দায়ী থাকে।

চুলের ফলিকলে থাকা মেলানিন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে চুল সাদা হতে থাকে। এরপর আপনি যতই চুলের যত্ন নিন না কেন, চুলের কালো ভাব ফিরিয়ে আনা যায় না। তখন সাময়িকভাবে চুলকে কালো করতে হেয়ার কালার বা রুট টাচ-আপের সাহায্য নিতে হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park