1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাওয়াই মিঠাই খেলে ক্যানসার হয়!

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ভারতীয় কয়েকটি রাজ্য মনে করছে, গোলাপি রঙের ছোটদের মিষ্টি ট্রিট হাওয়াই মিঠাই খেলে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। সে কারণে জনপ্রিয় এ পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে। এ পণ্যটির কিছু নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার পর ক্যানসার সৃষ্টিকারী উপকরণ রোডামাইন-বি রয়েছে বলে নিশ্চিত হন সংশ্লিষ্ট গবেষকরা।

এ খবরের পরই গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এ নিষেধাজ্ঞা কার্যকর করেছে। বিবিসি।

চলতি মাসের শুরুতে পরীক্ষা-নিরীক্ষার পর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে পণ্যটি নিষিদ্ধ করা হয়েছিল। এর পরই নড়েচড়ে বসে অন্যান্য রাজ্যের প্রশাসন। ভারতের আরও কয়েকটি রাজ্য পণ্যটি পরীক্ষার উদ্যোগ নিয়েছে। পণ্যটির অবয়বের কারণে এটিকে কেউ সুতিক্যান্ডি, কেউ তুলার ক্যান্ডি কেউবা আবার স্থানীয় ভাষায় ‘বুড়ি-কা-বাল’ (বৃদ্ধ মহিলার চুল) নামে ডেকে থাকে।

চিত্তবিনোদন পার্ক, মেলা ও শিশুপরিবেষ্টিত বিভিন্ন এলাকায় এ পণ্যটি বিক্রি করেন ব্যবসায়ীরা। মুখে দিলেই মিষ্টি এ খাবার গলে যায় বলে শিশুরা এটিকে বেশি পছন্দ করে। কিছু ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, মিষ্টি খাবারটি যতটা মনে হচ্ছে— তারচেয়ে বেশি ক্ষতিকর ও বিপজ্জনক।

তামিলনাড়ুর চেন্নাই শহরের খাদ্য নিরাপত্তা কর্মকর্তা পি সতীশ কুমার দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘এ খাবারে যে দূষিত পদার্থ রয়েছে, তা থেকে ক্যানসার হতে পারে। এমনটি ওই পদার্থ শরীরের যে কোনো অঙ্গের জন্য বিপদ ডেকে আনতে পারে।’ তিনি জানিয়েছেন, গত সপ্তাহে তারা শহরের সমুদ্রসৈকতে হাওয়াই মিঠাই বিক্রেতাদের ধরতে অভিযান চালিয়েছেন। কারণ তারা যে কারখানায় এ পণ্যটি তৈরি করেন, সেটির কোনো অনুমোদন নেই। তা ছাড়া এতে গোলাপি আভা তৈরি করতে যে রঙ ব্যবহার করা হয়, সেটি টেক্সটাইল, প্রসাধনী এবং কালি তৈরিতে ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, এ রাসায়নিকটি ক্যানসরের ঝুঁকি বাড়াতে পারে বলে ইউরোপ-আমেরিকায় এটিকে খাদ্যরঞ্জক হিসাবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park