1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইফতারে ভিন্নতা আনবে ডাবের পুডিং

  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭০ বার পঠিত

ইফতার আয়োজনে দু-এক দিন নানা স্বাদের পুডিং রাখতেই পারেন। স্বাদ আর পুষ্টিতে ভরপুর এ খাবার। অন্যদিকে যেহেতু গরমের তীব্রতা ভীষণ। তাই এ সময় ডাবের পানি শরীরের জন্য বেশ উপকারী।

উপকারী এ পানীয় দিয়েই তৈরি করে ফেলুন মজাদার ডাবের পুডিং। খুব সহজে তৈরি করা যায় আর সময়ও অনেক কম লাগে, তাই ইফতারেও রাখতে পারেন এ পুডিং। জেনে নিন রেসিপি-
যা যা লাগবে
সাদা লেয়ারের জন্য
নারকেলের দুধ-৩/৪ কাপ
ডাবের পানি-৩/৪ কাপ
চিনি-২ টেবিল চামচ
লবণ-১ চিমটি
আগার আগার পাউডার-১/২ টেবিল চামচ

ট্রান্সপারেন্ট লেয়ারের জন্য
ডাবের পানি-১ কাপ
চিনি-১ টেবিল চামচ
লবণ-১ চিমটি
আগার আগার পাউডার-১/২ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

সাদা লেয়ারের জন্য প্রথমে পাত্রে নারকেলের দুধ, ডাবের পানি, চিনি, লবণ এবং আগার আগার পাউডার নিয়ে সব ভাল করে নেড়ে মিশিয়ে দিন।
এরপর মিশ্রণটি চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন, ঘন ঘন নাড়ুন।

এখন চিনি এবং আগার আগার পানিতে ভালো করে মিশিয়ে মিশ্রণটি ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে পাত্রটি ঢেকে রাখুন, যাতে নারকেল দুধের মিশ্রণটি কোনোভাবে ঠাণ্ডা না হয়ে যায়।
ট্রান্সপারেন্ট লেয়ারের জন্য আলাদা পাত্রে ডাবের পানি, চিনি, লবণ এবং আগার আগার পাউডার নিয়ে সব ভালো করে নেড়ে মিশিয়ে দিন।
এরপর এ মিশ্রণটি চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন। চিনি এবং আগার আগার পানিতে ভালো করে মিশিয়ে মিশ্রণটি ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে এই পাত্রটিও ঢেকে রাখুন, যাতে মিশ্রণটি কোনোভাবে ঠাণ্ডা না হয়ে যায়।

এখন পুডিংয়ের লেয়ারিং শুরু করুন। যেকোনো ধরনের চারকোনা বক্সে প্রথমে নারকেলের দুধের যে সাদা মিশ্রণ রয়েছে তার ৩ ভাগের ১ ভাগ ঢালুন। এবার এই বক্সটি সাবধানে ফ্রিজে ৫ মিনিটের জন্য রেখে দিন।
৫ মিনিট পর বক্সটি ফ্রিজ থেকে বের করে এর ওপর ডাবের পানির মিশ্রণটি থেকে অর্ধেক সাবধানে ঢেলে দিন। আবার বক্সটি ফ্রিজে রাখুন ৭ মিনিটের জন্য।

এরপর বক্সে আবার সাবধানে নারকেলের দুধের মিশ্রণটির আরেক ভাগ ঢালুন, আবার ফ্রিজে রেখে দিন ৫ মিনিটের জন্য।
এভাবে একবার সাদা লেয়ার, এরপর ট্রান্সপারেন্ট লেয়ার-এভাবে ধারাবাহিকভাবে লেয়ারগুলো তৈরি করে নিন।
পুডিং সুন্দরভাবে সেট হয়ে গেলে ছুরি দিয়ে চারপাশ কেটে পছন্দসই আকারে টুকরো করে নিয়ে এরপর পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park