1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রাণ জুড়াবে ঠান্ডা ফালুদা

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৭১ বার পঠিত

ইফতারে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কার না ভালো লাগে। আর খাবারটিও যদি হয় পুষ্টিগুণে ভরপুর তাহলে তো কথাই নেই। অনেকেরই পছন্দের তালিকায় থাকে ফালুদার নাম। ইফতারে এ খাবার রাখলে পেটও ঠান্ডা থাকবে, সেসঙ্গে মনও জুড়াবে।

জেনে নিন ফালুদা তেরির রেসিপি-
উপকরন
সাবুদানা ৪ টেবিল চামচ
ভেনিলা এসেন্স ১/২ চা চামচ
দুধ দেড় কাপ
কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ বা স্বাদমত
জেলো ২ কালারের ২ প্যাকেট
নুডুলস ১/৪ কাপ
বরফ কুচি ২ টেবিল চামচ
ড্রাই ফ্রুটস
আইসক্রিম ২ রকম (ভেনিলা ও ম্যাংগো ফ্লেভার)

প্রস্তুত প্রণালী

প্রথমে সাবুদানা ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ছেঁকে দেড় কাপ পানিতে সাবুদানা নিয়ে চুলায় জ্বাল দিন। এর মধ্যে ভেনিলা এসেন্স দিন। চুলার আঁচ মাঝারি রেখে সাবুদানা ঘন ঘন নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

সাবুদানা সিদ্ধ হয়ে এর আকার দ্বিগুণ হয়ে গেলে পাত্র চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন।
নুডুলস সিদ্ধ করে বরফ পানিতে ভিজিয়ে রাখুন। জেলো প্যাকেটের নির্দেশনা অনুযায়ী তৈরি করে ফ্রিজে জমতে রেখে দিন।
দুধ এবং কনডেন্সড মিল্ক ভাল করে মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে একেবারে ঘন ক্ষীরসা তৈরি করে নিন।

কনডেন্সড মিল্ক নিজের স্বাদমত বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন।
এবার লম্বা কাঁচের গ্লাসে ফালুদা সাজিয়ে নিন। গ্লাসে প্রথমে নুডুলস এরপর পর্যায়ক্রমে জেলো, সাবুদানা, ক্ষীরসা, বরফ কুচি, ড্রাই ফ্রুটস এবং সবশেষে আইসক্রিম দিয়ে ফালুদা সাজিয়ে নিন। ইফতারে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার ফালুদা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park