বিএনপি ভারতীয় পণ্য বর্জনের নামে সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, বিএনপির কোন নেতা কি বললেন তা গুরুত্বপূর্ণ নয়, মহাসচিব মির্জা ফখরুল কী বলেন সেটা দেখবে সরকার। দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।
রবিবার (২৪ মার্চ) সকালে ভিডিও কানফারেন্সের মাধ্যমে বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি এয়ারপোর্ট-গাজীপুর প্রকল্পের আওতায় সাতটি ফ্লাইওভার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, এই সাত ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। এর ফলে ময়মনসিংহ অঞ্চলে যাতায়াতে স্বস্তি আসবে বলে আশা ওবায়দুল কাদেরের।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের কারো সাথে কারো কথার কোনো মিল নেই। ভারতীয় পণ্য বর্জনের ডাক কি বাস্তবসম্মত? এ প্রশ্নও রাখেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেখানে আন্দোলনের জন্য কর্মী পায় না, সেখানে তরুণ যুবকদের সামরিক প্রশিক্ষণ দেয়ার ঘোষণা প্রতারণামূলক। নাকচ করে দেন মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা।
এবারের ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলেও আশ্বস্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
Leave a Reply