1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বাড়ছে ‘স্লিপ ডিভোর্স’ এর প্রবণতা, রয়েছে যেসব কারণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

বিশ্বব্যাপী মানুষ হয়ে পড়েছে ব্যস্ত। যান্ত্রিকতা আর কর্মই যেন সবকিছু। জীবন যাপনের ব্যয় বহন করতে পরিবারের সবাইকে আয় করতে হচ্ছে। কিন্তু এর মধ্যেও নিজেদের পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে তৈরি হচ্ছে নানান সমস্যা। যে সমস্যার অন্যতম একটি হলো ‘স্লিপ ডিভোর্স’। প্রশ্ন হলো- স্লিপ ডিভোর্স কী?

সামাজিক ও ধর্মীয়ভাবে নারী-পুরুষের বন্ধন হলো বিবাহ। তবে অনেক সময় দেখা যায় দাম্পত্য অশান্তির কারণে বিচ্ছেদ হয় দম্পতিদের। যার নাম বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স। কিন্তু এমনও অনেক দম্পতি রয়েছে যাদের জন্য বিবাহবিচ্ছেদের মতো সিদ্ধান্ত নেয়া সহজ নয়। এর ফলে গত কয়েক বছরে বিভিন্ন জায়গায় ‘স্লিপ ডিভোর্স’-এর প্রবণতা বেড়ে গেছে।

বিবাহ বিচ্ছেদ হলে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, দুজন আলাদাভাবে নিজের জীবন শুরু করবে। কিন্তু ‘স্লিপ ডিভোর্স’ হল স্বামী-স্ত্রীরা একই ছাদের তলায় বসবাস করবে কিন্তু একসঙ্গে ঘুমাবে না।

মূলত বর্তমান সময়ে এমন অনেক দম্পতি আছে যারা স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী। রয়েছে রোস্টার ও রুটিন মাফিক ডিউটির ঝক্কি-ঝামেলা। কখনো কখনো দুজনের ভিন্ন ভিন্ন টাইমে ডিউটি। ব্যস্ত জীবনে কাজের প্রয়োজনে শান্তির ঘুম শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মন ও মস্তিষ্ককে শান্ত রাখার জন্য খুবই জরুরি। কিন্তু বৈবাহিক জীবনে অশান্তি থাকার কারণে সঙ্গীর সঙ্গে ঘুমানোর ফলে ঘুমে ব্যাঘাত ঘটে।

এমন পরিস্থিতিতে, দম্পতিরা দুজন দুটো ভিন্ন ঘরে ঘুমানোর সিদ্ধান্ত নেয়, অর্থাৎ একসঙ্গে থাকার পরও এক সঙ্গে না থাকার সিদ্ধান্ত। মর্নিং ও ইভিনিং শিফটের ঝামেলা থাকলে দুজনের ভিন্ন ভিন্ন সময়ে ঘুমানো লাগে এবং ভিন্ন সময়ে ওঠা লাগে। যা ঘুমানোর তারতম্য তৈরি করে।

আর এ কারণে স্বাধীনভাবে ঘুমানো সম্ভব হয় স্লিপ ডিভোর্সের ফলে। তবে স্লিপ ডিভোর্সকে জীবনব্যাপী প্রক্রিয়া না করে শুধু বিকল্প প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা উচিত, তাহলে সম্পর্কে ক্ষতি কম হয়। অন্তত সম্পর্ক ঠিক করার চেষ্টা করার জন্য সাপ্তাহিক ছুটির দিনে একসঙ্গে ঘুমানোর পরিকল্পনা করা উচিত, এর ফলে শারীরিক দূরত্বের সঙ্গে মানসিক দূরত্বও কমতে শুরু করে। পারিবারিক বন্ধন ও সুস্বাস্থ্যের জন্য হলেও স্বামী-স্ত্রীর এক সঙ্গে ঘুমানো দরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park