1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইফতারে সতেজতায় কিউকামবার মিন্ট মকটেল

  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার পঠিত

কিছুদিন ধরেই প্রচুর গরম পড়ছে। রোজা রেখে গরমে সবাই বেশ কাহিল। এই অবস্থায় ইফতারে পানীয় হিসেবে ঠান্ডা কিছু বেছে নিচ্ছেন বেশিরভাগ মানুষ। আমরা সাধারণত ইফতারে পানি বা শরবত দিয়ে রোজা ভেঙে থাকি।

তবে বাসায় থাকা অল্প কিছু উপাদান দিয়ে চাইলেই অন্যরকম কোনো পানীয় বানাতে পারেন। এতে করে ইফতারে আসবে ভিন্নতা। চলুন আজ সেরকমই এক সহজ পানীয় কিউকামবার মিন্ট মকটেল বানানোর পদ্ধতি সম্পর্কে জেনে আসি।
যা যা প্রয়োজন :
একটি শসা ছিলে কুঁচি করে কাঁটা
পুদিনা পাতা ১০-১২টি
লেবুর রস ৭ টেবিল চামচ
স্বাদমতো চিনি বা মধু
আদা এক ইঞ্চি পরিমাণ
ক্লাব সোডা দুই কাপ
পানি এক কাপ বা পরিমাণমতো
বরফ পরিমাণমতো
লবণ এক চিমটি পরিমাণ

যেভাবে বানাবেন :
প্রথমে ব্লেন্ডারে শসা কুঁচি, লেবুর রস, পুদিনা পাতা, পানি, মধু বা চিনি, আদা এবং লবণ নিন।

এরপর ব্লেন্ড করুন। ঘন একটি মিশ্রণ তৈরী করুন। এবার কয়েকটি গ্লাসে বরফ নিয়ে এর উপর মিশ্রণটি ছেঁকে রস বের করে তা দিয়ে দিন। সবশেষে উপরে ক্লাব সোডা দিয়ে মিশিয়ে নিন।

এবারে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কিউকামবার মিন্ট মকটেল।
সূত্র :এনডিটিভি ফুড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park