1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পায়ে ঝিঁঝি ধরলে যা করবেন

  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬৮ বার পঠিত

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা বা আড্ডা দেওয়ার পর অনেক সময় পা নাড়াতে কষ্ট হয়। পা ভারি ভারি লাগে। তখন উঠে দাঁড়াতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। পায়ে ঝিঁঝি ধরে যায়।

ঝিঁঝি ধরলে পায়ের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে যে স্নায়ু, তার ওপরে চাপ পড়ে। ফলে সেই অংশে রক্ত জমাট বাঁধতে শুরু করে। তখন পায়ে শক্তি পাওয়া যায় না, ঝিঁঝির অনুভব হয়। ঝিঁঝি ধরলে ছাড়ানোর সহজ উপায় কী?

ঝিঁঝি ধরলে পায়ের বুড়ো আঙুল চেপে ধরুন। কিছুক্ষণ এভাবে ধরে থাকলে ধীরে ধীরে ঝিঁঝি ছেড়ে যেতে পারে।

রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে হাতে-পায়ে ঝিঁঝি ধরে। এক জায়গায় বসে ঘাড় ও মাথার ব্যয়াম করুন। মাথা একদিক থেকে অন্যদিকে ঘোরান, ঘাড় সঞ্চালন করুন। এতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে ও ঝিঁঝি কেটে যাবে।

ঝিঁঝি ধরলে দাঁড়িয়ে কিছুক্ষণ ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন। পায়ে ঝিঁঝি ধরলে তা পেশির সংকোচনের কারণেই হয়। দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটলেই সমস্যা কমবে।

নিয়মিত এ সমস্যা হলে, পায়ে গরম তেল মালিশ করতে পারেন।

পর্যাপ্ত ঘুম না হলে এ সমস্যা বাড়তে পারে। তাই ঘুমের বিষয়ে সতর্ক হোন।

নিয়ম করে শরীরচর্চা বা যোগাসন করলেও উপকার পাবেন।

শরীর ঠান্ডা রাখুন। গরম পানির বদলে ঠান্ডা পানিতে গোসল করুন। অতিরিক্ত গরমে বাইরে বের হওয়ার আগে সতর্ক হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park