1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যেভাবে তৈরি করবেন আমপোড়া শরবত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৬৫ বার পঠিত

ব্লেন্ডার ছাড়াই বানাতে পারেন মজার কাঁচা আমের শরবত। এই রেসিপিটা বেশ পুরনো। আম পুড়িয়ে নিলে টক ভাব অনেকটাই কমে আসে। তাই এই শরবতে লবণ ও চিনি কম ব্যাবহৃত হয়। এ ছাড়া পোড়া আমের ফ্লেভার এত মনোমুগ্ধকর যে, মসলার আধিক্যের প্রয়োজন নেই।

আমপোড়া শরবতে গরমে যেমন স্বস্তি দেয়, তেমনি স্বাস্থ্যকর হবে। চলুন জেনে নিই যেভাবে বানাতে হয় আমপোড়া শরবত-

উপকরণ
মাঝারি সাইজের কাঁচা আম ২টি, পানি ১ লিটার, চিনি ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ এক চিমটি, ভেজে রাখা জিরা ও ধনিয়া গুঁড়া ১ চিমটি, পোড়ানো শুকনো মরিচ গুঁড়া ১ চিমটি এবং কাঁচা মরিচ ১টা।

প্রস্তুত প্রণালী
প্রথমেই কাঁচা আম কয়লা বা গ্যাসের চুলার আগুনে সময় নিয়ে পুড়িয়ে নিতে হবে। যেন বাইরের খোসাটা কালো হয়ে যায় এবং ভিতরের শাঁস ক্যারামেলাইজড হয়ে একদম নরম আর লালচে হয়ে আসে। খোসা ছাড়িয়ে আমের আঁটি থেকে শাঁস আলাদা করে নিতে হবে। এরপর চিনি, লবণ, বিট লবণ, সামান্য পোড়া মরিচের গুঁড়া, ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া মিশিয়ে শাঁসটা ভালো করে মেখে নিতে হবে। ব্লেন্ড করার বা ছাঁকার কোনো প্রয়োজন নেই।

এবার মসলা মিশ্রিত আমের পাল্পে পরিমাণমতো পানি আর একটা চিরে নেওয়া কাঁচামরিচ যোগ করে ভালোমতো নেড়েচেড়ে নিন। ব্যস তৈরি মজার আমপোড়া শরবত। পরিবেশনের ২ ঘন্টা আগে একটা মাটির পাত্রে রেখে দিন ঠান্ডা করার জন্য। মাটির পাত্র না থাকলে আধা ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park