1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দাম্পত্যে পানসে ভাব আসলে চকচকে করবেন যেভাবে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৭০ বার পঠিত

দাম্পত্যের শুরুতে ঝকঝকে মোড়কে যা কিছু অসাধারণ মনে হত, কয়েক বছর যেতে না যেতেই তা পানসে ঠেকে! সমস্ত সম্পর্কে না হলেও, বেশির ভাগ ক্ষেত্রেই বছর কয়েক যেতে না যেতে রসায়নটা আর শুরুর মতো থাকে না। সেটা সম্ভবও নয়। সময়ের সঙ্গে সঙ্গে দায়-দায়িত্ব বৃদ্ধি পায়। সংসার সামলাতে গিয়ে জীবনের আবর্তে একসঙ্গে থাকাটা কিছুটা অভ্যাসে পরিণত হয়। তবে চাইলে কিন্তু দাম্পত্য জীবনের রং ফিরিয়ে আনা যায়। সম্পর্কে ভালবাসা, বিশ্বাসের অভাব না থাকলে একঘেয়ে জীবনও নতুন করে সুন্দর হতে পারে।
চমক : না বলে উপহার দেওয়া কিংবা ‘ক্যান্ডেল নাইট ডিনার’, এমন চমক দিলে সঙ্গী খুশি হবেই। দাম্পত্যের মধুর দিন ফিরিয়ে আনতে হুট করে গাড়ি বা দু’চাকায় লং ড্রাইভে বেরিয়ে পড়তে পারেন।

বেড়ানো : ব্যস্তজীবনে স্বামী-স্ত্রীর কথা বলার ফুরসৎ কোথায়? কাজের কথাটুকু হয়ে গেলেই শেষ। মোবাইল ফোন এসে সম্পর্কে ভাবনার আদান-প্রদান আরও কমিয়ে তুলেছে। তাই ঝট করে একটা বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। এমন জায়গা বেছে নিতে পারেন যেখানে মোবাইলের নেটওয়ার্কটাই নড়বড়ে। প্রকৃতির কোলে দু’জন মুখোমুখি বসলে দেখবেন, মনের গোপনে কুঠুরিতে বন্দি না-বলা কথারা ঠিক বেরিয়ে আসছে।

অ্যাডভেঞ্চার স্পোর্টস: র‌্যাফটিং থেকে প্যারা গ্লাইডিং, প্যারা সেলিং-সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসে দু’জনের আগ্রহ থাকলে এমন কোনও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই ধরনের ক্রীড়ায় মনে উত্তেজনা ও আনন্দ তৈরি হয়। একসঙ্গে সেই আনন্দ উপভোগ করার কোনও বিকল্প হতে পারে না।

শরীরচর্চা : শরীচর্চা নিয়ে কারও উৎসাহ, কারও অনীহা থাকতেই পারে। তবে দু’জনে একসঙ্গে সকালে হাঁটতে গেলে, শরীরচর্চা করলে, দেখবেন, সম্পর্ক ভাল থাকছে।

বইপড়া, ছবি দেখা : কয়েক বছর পর সম্পর্কের রসায়নটা বদলে যাওয়ার কারণ হল, একসঙ্গে সময় না কাটানো। বিশেষত, সন্তান আসার পর স্বামী-স্ত্রীর আর একান্ত সময় বলে কিছু থাকে না। সন্তান ছোট হোক, কি বড়, সপ্তাহ শেষে ছুটির দিনে কয়েকটি ঘণ্টা নিজেদের মতো করে কাটানো খুব জরুরি। যদি বই পড়া দু’জনেরই ভাললাগা হয়, তা হলে একজন পড়লেন, অন্য জন শুনলেন এ ভাবেও কিন্তু ভাবা যেতে পারে। ছবি হোক বা ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ একসঙ্গে উপভোগ করলে ভাল সময় কাটবে।

রান্না : বাইরে যাওয়া সম্ভব না হলে বাড়িতে সুন্দর করে রান্না করে একসঙ্গে টেবিল সাজিয়ে খাওয়া যেতে পারে। তবে সেই কাজেও হাত লাগাতে হবে দু’জনকেই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park