1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

গরুর মাংসের আচার

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৩ বার পঠিত

মেজবানি, কালা ভুনা, গরুর কড়াই গোস্ত, কাটা মসলায় বিফ ভুনা, এমনকি গুরুর মাংসের ভর্তার কথাও কমবেশি সবাই জানি। কিন্তু কখন কি গরুর মাংসের আচারের কথা শুনেছেন!

এখন হয়ত জিজ্ঞেস করতে পারেন সেটা আবার কোথায় পাওয়া যায়। চাইলে খুব সহজেই আপনি ঘরেই তৈরি করতে পারেন স্বাদে-গন্ধে অতুলনীয় এই আচারটি। একবার তৈরি করে এই আচার অন্তত ৬ মাস সংরক্ষণ করে খাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক গরুর মাংসের আচার তৈরির রেসিপি-

তৈরির উপকরণ
১. পাঁচফোড়ন ১ চা চামচ
২. শুকনো লাল মরিচ ৩/৪টি
৩. আস্ত ধনিয়া ১ চা চামচ
৪. গরুর মাংস ১ কেজি হাড়-চর্বি ছাড়া
৫. মরিচ গুঁড়া আধা চা চামচ
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
৭. গরম মসলার গুঁড়া আধা চা চামচ
৮. ভাজা জিরার গুড়া আধা চা চামচ
৯. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ
১০. আদা বাটা ১ চা চামচ
১১. রসুন বাটা ১ চা চামচ
১২. লবণ সামান্য
১৩. সরিষার তেল ১ টেবিল চামচ
১৪. পানি পরিমাণেমতো
১৫. লেবুর রস ১টি
১৬. চিনি ১ চা চামচ
১৭. দারুচিনি ২/৩ টুকরো
১৭. শুকনো লাল মরিচ ২/৩টি
১৮. আস্ত রসুনের কোয়া আধা কাপ
১৯. রসুন বাটা ১চা চামচ।
২০. সাদা সরিষা বাটা ১ টেবিল চামচ
২১. মরিচের গুঁড়া আধা চা চামচ
২২. হলুদের গুঁড়া আধা চা চামচ
২৩. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
২৪. তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ
২৫. সেদ্ধ মাংস
২৬. আচারের মসলা-আগে থেকে করে রাখা ও
২৭. বিট লবণ আধা চা চামচ।

তৈরির প্রণালি

প্রথমে আচারের মসলা তৈরির জন্য ১-৩ নম্বরের সবগুলো উপকরণ হালকা টেলে ব্লেন্ড করে নিন। এরপর মাংস ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে।
প্যানের মধ্যে মাংস দিয়ে সঙ্গে ৫-১৪ নম্বরের সবগুলো উপকরণ একে একে মিশিয়ে দিতে হবে। চুলায় দিয়ে অল্প আঁচে মাংস ঢেকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

তারপর চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিতে হবে এক কাপ। তেল হালকা গরম হলে দারুচিনি, আস্ত রসুনের কোয়া আর শুকনো মরিচ ভেজে নিন। এর মধ্যে সেদ্ধ করা মাংস ঢেলে দিন। তারপর একে একে ২০-২৭ নম্বরের সবগুলো উপকরণ পরিমাণমতো দিয়ে দিন।

অল্প আঁচে এভাবে রান্না করুন। কিছুক্ষণ পর দেখবেন মাংসের রং কালচে হয়ে এসেছে। তখনই দিয়ে দিন একটি লেবুর রস। এর সঙ্গে ১ চা চামচ চিনিও মিশিয়ে দিন। ২/১ বার নেড়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে।

তেলের নিচে ডুবে থাকলে এই আচার একদমই নষ্ট হবে না। মাঝে মধ্যে রোদে দিলেই অনেক দিন ভালো থাকবে। পরিষ্কার শুকনো কাচের এয়ার টাইট পাত্রে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে মাংসের আচার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park