1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শরীর-মন চাঙ্গা করতে গোসলের পানিতে যে উপকরণ মেশাবেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৯২ বার পঠিত

প্রশান্তির অন্যতম মাধ্যম গোসল। অনেকে প্রতিদিন একাধিকবারও গোসল করেন, অনেকে একবার করেন। তবে, এই অঞ্চলে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি নিয়মিত গোসল করেন না। আর তাই, গোসলপ্রেমীজন্যই আজকের আয়োজন। এমন কিছু ঘরোয়া জিনিস রয়েছে যেগুলো গোসলের পানিকে আরও উপকারী করে তুলতে পারে। এতে আপনার শরীরই চাঙ্গা হবে না, মনও হবে ফুরফুরে। জেনে নিন শরীর-মন চাঙ্গা করতে গোসলের পানিতে যে সকল উপকরণ মেশাবেন।
দুধ: দুধ দিয়ে গোসল করার কথা শুনে ঘাবড়ে যেতে পারেন অনেকেই। তবে বিষয়টি সে রকম নয়। দু’চামচ মতো দুধ লাগবে এ ক্ষেত্রে। এক বালতি পানিতে দুই চামচ দুধ মিশিয়ে নিন। এই পানিতে গোসল করলে ত্বকের মৃত কোষ দ্রুত ঝরে যাবে। ত্বক রোদে পুড়ে গিয়ে থাকলেও, সেই পোড়া দাগ দ্রুত কমিয়ে দিতে পারে দুধ মেশানো পানিতে গোসল।

হলুদ: বালতিতে মিশিয়ে নিতে পারেন গুঁড়ো হলুদ। হলুদের অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ত্বকে সংক্রমণজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। বর্ষাকালে ত্বকে ছত্রাকঘটিত নানা রকম সমস্যা দেখা যায়। হলুদ পানিতে গোসল করলে এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

গ্রিন টি: এক বালতি পানিতে একটি বা দু’টি টি ব্যাগ ডুবিয়ে রাখুন। তার পর সেই জল গায়ে ঢেলে দিন। এতে ত্বকে বয়সের ছাপ পড়তে পারবে না। ত্বক মোলায়ম এবং উজ্জ্বল হবে। তবে গরম পানিতে গোসল করলে টি ব্যাগ দেবেন না। তাতে ত্বক শুকিয়ে যেতে পারে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park