1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভ্রুর সৌন্দর্য বাড়াতে যা করবেন

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার পঠিত

বাহ্যিক সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে চোখের ওপর। আর চোখের সাজ নির্ভর করে ভ্রু-দ্বয়ের ওপর। চেহারার সঙ্গে ভ্রু’র আকৃতি ঠিকঠাক না হলে মুখের ধরনই বদলে যায়।

ভ্রু প্লাক করাতে অনেকে পার্লারে যান, আবার অনেকে বাড়িতে নিজেই করে নেন। তবে আগে জানতে হবে আপনার মুখের আকৃতির সঙ্গে কী ধরনের ভ্রু ভালো লাগবে। সব মুখে সরু বা পাতলা ভ্রু মানায় না। অনেকেই আছেন যারা পাতলা ভ্রু নিয়ে চিন্তিত। তবে রাতে ঘুমোনোর আগে একটু যত্ন নিলেই কিন্তু সুন্দর এক জোড়া ভ্রু পেতে পারেন আপনি। ভ্রু সুন্দর করার পদ্ধতি সম্পর্কে চলুন জেনে নিই—

১) ঘুমোনোর আগে অবশ্যই মেকআপ তুলে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। অনেক সময়ই ভ্রুর অংশটি বাদ পড়ে যায়। তাই ভালো করে ভ্রুর অংশটি পরিষ্কার করতে ভুলবেন না।

২) নিয়মিত ভ্রুর যত্ন নিতে হবে। গোসল করার আগে হালকা কোনো তেল লাগাতে পারেন। তা হলে বেশ উজ্জ্বল দেখাবে। ক্যাস্টার অয়েল মালিশ করলে ভ্রুর ঘনত্ব বাড়ে। তবে রাতারাতি কাজ হবে না, ধৈর্য ধরতে হবে।

৩) চুল আঁচড়ানোর সঙ্গে সঙ্গে ভ্রু ব্রাশ করে নিতে পারেন।

৪) চোখের মেকআপ শুরুর আগে হবে ভ্রুর মেকআপ। প্রথমেই ময়শ্চারাইজ়ার লাগিয়ে নেবেন। মিনিট পাঁচেক পরে নিজের চুলের রঙ অনুযায়ী আইশ্যাডো আই ব্রো ব্রাশে নিয়ে ভ্রুতে বুলিয়ে ভ্রুর শেপ ঠিক করতে হবে। সময় না থাকলে আই ব্রো জেল ব্যবহার করতে পারেন।

৫) ভ্রুর ঘনত্ব বৃদ্ধি করতে মাঝেমধ্যেই দুই আঙুল দিয়ে ভ্রু জোড়া মালিশ করতে হবে। দিনে দুই থেকে তিন বার করতে পারলে ওই অংশে রক্তসঞ্চালন ভালো হয়, ফলে ভ্রুর ঘনত্বও বাড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park