1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিষণ্নতা-দুশ্চিন্তা জেঁকে বসলে যা করবেন

  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পঠিত

ক্রমবর্ধমান কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনে উত্থান-পতনের কারণে মানুষ ক্রমশ হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, বিষণ্নতার সবচেয়ে বড় কারণ হল আমাদের পরিবর্তিত জীবনধারা। মূলত, যখন প্রতিটি ছোট-বড় বিষয়ে দুশ্চিন্তা করতে থাকি, তখন মানসিক চাপ কখন বিষণ্নতায় রূপ নেয় তা বোঝা যায় না। আর বর্তমান সময়ে এই সমস্যাতেই ভুগছেন আমাদের আশেপাশে একটা বড় সংখ্যার মানুষ ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অহেতুক দুশ্চিন্তা অনেকটা চক্রের মতো। যত দূর করতে চাইবেন, তত আপনাকে জেঁকে ধরে বসবে। মূলত, করোনা মহামারির পর থেকেই এই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। অহেতুক দুশ্চিন্তা সবার আগে প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন কাজের ওপরে। এটি আমাদের কাজের উৎপাদনশীলতায়ও প্রভাব ফেলে। এছাড়াও অহেতুক দুশ্চিন্তার সবচেয়ে বড় প্রভাব ফেলে ঘুমে।

এমতাবস্থায় মানসিক প্রশান্তি পেতে হলে আপনার জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনতে হবে। আপনার অদ্ভুত লাগবেও আধা ঘণ্টা হাঁটা আপনাকে বিষণ্নতা বা অহেতুক দুশ্চিন্তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। প্রকৃতপক্ষে, হাঁটা শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের উন্নতি করে না বরং দিনে মাত্র আধা ঘণ্টা হাঁটা শরীরের অন্যান্য অনেক সুবিধা প্রদান করে। যেমন রক্তচাপ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ অনেক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ ও উন্নতি করতে সহায়তা করে।

হাঁটলে মেজাজ ভালো হয়-

হাঁটা এন্ডোরফিন নামক হরমোন নিঃসরণ করে, যা আপনার মেজাজ উন্নত করে এবং মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা কমায়। মেজাজ ভালো থাকলে মানুষের মন কাজে নিবদ্ধ থাকে এবং নেতিবাচক চিন্তা মাথায় আসে না। এছাড়াও হাঁটা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ওজনও কমায়।
চিকিৎসকদের মতে, নিয়মিত হাঁটা হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। পাশাপাশি পেশি ও হাড়কে শক্তিশালী করতেও সাহায্য করে।

হাঁটা শরীরে ইতিবাচক শক্তি আনে-

হাঁটা শুধু মানসিক চাপই কমায় না আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করে নেতিবাচকতা থেকে দূরে রাখে। এছাড়াও আপনি সবসময় সক্রিয় বোধ করেন। হাঁটা ঘুমের উন্নতি ঘটায়। মানসিক চাপ থেকে মুক্তি পায় আপনি সবসময় সক্রিয় থাকেন। ক্লান্তি কমে যায় এবং ওজন ও খারাপ কোলেস্টেরলও কমে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park