1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সন্তানের মুখে ঘা, দূর করবেন যেভাবে

  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

অনেক বাচ্চারই বারবার মুখে ঘা হয়। সে সময় তারা একদম খেতে চায় না। আর বাচ্চাকে এমন কষ্টে দেখে মা-বাবার মন কেমন কেমন করে। অনেক সময় তারা বুঝে উঠতে পারেন না এই সমস্যা থেকে সন্তানকে বের করবেন।

আজকের প্রতিবেদনে এ বিষয়ে কয়েকটি সহজ সরল ঘরোয়া টোটকাসহ বিস্তারিত জানবেন। চলুন, তাহলে জেনে নেওয়া যাক।

লবণ পানি দিয়ে কুলি

এক গ্লাস পানি গরম করে নিন। পানি মোটামুটি সহনযোগ্য হলে তাতে কিছুটা পরিমাণ লবণ দিন।

এ বার এই জলে সন্তানকে কুলি করতে বলুন। তাতেই উপকার মিলবে। কমে যাবে ক্ষত।

তবে অনেক বাচ্চাই গরম পানি সহ্য করতে পারে না।

সে ক্ষেত্রে তাদের ঠাণ্ডা পানি দিয়ে কুলি করার পরামর্শ দিন। তাতেই উপকার মিলবে হাতেনাতে। কমে যাবে সমস্যা।
মধু

আমাদের অতি পরিচিত মধুর রয়েছে অ্যান্টিসেপটিক গুণ। তাই সন্তান এই ধরনের সমস্যার ফাঁদে পড়লেই তার মুখে লাগান কিছুটা পরিমাণে মধু।

দেখবেন, দু-এক দিনের মধ্যেই তার সমস্যা কমে যাবে। তবে খুব নিম্নমানের মধু খাওয়াবেন না। এই ভুল করলে উপকারের বদলে ক্ষতিই হবে। তাই মধু কেনার সময় অবশ্যই সতর্ক থাকুন। তাতে খারাপ কিছু আছে কি না, সেটা বোঝার চেষ্টা করুন।

​দই

অনেক সময় পেটের সমস্যার কারণেও মুখে ঘা হয়। আর সন্তানের পেটের হাল ফেরাতে চাইলে আপনাকে নিয়মিত দই খাওয়াতে হবে। কারণ, দইয়ে রয়েছে প্রোবায়োটিকের ভাণ্ডার। আর এই উপাদান অন্ত্রের হাল ফেরানোর কাজ করবে অনেকটাই। যেই কারণে দই খেলে ভালো থাকে পেট। সেই সঙ্গে বাড়ে ইমিউনিটি। এমনকি মুখের ক্ষতও কমে যেতে পারে। তাই বিপদে পড়লে এই টোটকার শরণাপন্ন হতে ভুলবেন না।

নিয়মিত খাওয়ান হলুদ

আমাদের অতি পরিচিত হলুদে রয়েছে কারকিউমিন নামক একটি উপাদান। আর এই উপাদান শরীরের হাল ফেরানোর কাজ করে। তাই সবাই নিয়মিত হলুদ সেবন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিশেষত, সন্তানের যদি মুখে ক্ষত তৈরি হয়, সে ক্ষেত্রে তাকে হলুদ খাওয়াতে হবে। এই কাজটা করলেই দ্রুত সুস্থ হয়ে উঠবে সে। এমনকি তার পিছু নিতে পারবে না একাধিক জটিল অসুখ।

​অ্যাপেল সিডার ভিনেগার

অ্যাপেল সিডার ভিনেগার মুখের ঘা দূর করতে অনেকটাই কাজ করে। তাই সন্তানের মুখে ঘা তৈরি হলে অবশ্যই তার ক্ষত জায়গায় এই তরল লাগান। তাতেই হাতেনাতে উপকার পাবেন। তবে এর পরও যদি সমস্যা না কমে। দিনের পর দিন যদি সমস্যা বাড়তেই থাকে, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park