1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বুকে জমে থাকা কফ দূর করবেন যে উপায়ে

  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

প্রচণ্ড গরমের মধ্যে হুটহাট বৃষ্টি। এমতাবস্থায় আবহাওয়াও গরমে ঠান্ডায় যাচ্ছে। এই সময়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির রোগী বাড়ছে। বুকে কফ জমে যাচ্ছে অনেকেরই।

অনেকেই আছেন যারা ঠান্ডা লাগলে ওষুধ খান না। ভরসা করেন ঘরোয়া দাওয়াইয়ের ওপর। কেউ তুলসীপাতা বা আদার রসে মধু মিশিয়ে খান। কেউ আবার পানিতে লবঙ্গ, তেজপাতা, আদা, গোলমরিচ কিংবা বাসকপাতা ফুটিয়ে সেই পানীয় পান করেন।

কিন্তু বুকে কফ জমলে তা সহজে বের করা কঠিন হয়ে যায়। শ্বাস নিলেই ঘড়ঘড় শব্দ হয়। ঘুমানো যায় না। গলার কাছে কী যেন দলা পাকাতে থাকে।

দম বন্ধ হয়ে আসে। কিন্তু আয়ুর্বেদ বলছে, জোয়ান ও গুড় মিশ্রিত পানীয় পান করলে বুকে জমে থাকা কফ থেকে স্বস্তি মেলে।
গুড় ও জোয়ান

এই দুটি খাবারই খানিক উষ্ণ। তাই এই পানীয় পান করলে শরীর গরম থাকে। আবহাওয়া পরিবর্তিত হলে ঘন ঘন সর্দিকাশি হওয়ার ভয় থাকে না।

এই পানীয় খেলে ঋতুস্রাবজনিত অস্বস্তিতে আরাম মেলে। অতিরিক্ত রক্তপাত, জরায়ুর পেশিতে সঙ্কোচন-প্রসারণের ফলে যে ব্যথা হয় তা-ও নিরাময় করে।

ঠান্ডা থেকে অনেক সময়ে কোমর কিংবা পিঠেও ব্যথা হয়। গরম সেঁক দেওয়ার পাশাপাশি জোয়ান ও গুড় দিয়ে তৈরি বিশেষ এই পানীয় পান করলে ব্যথায় আরাম পাওয়া যায়।

জোয়ান ও গুড় মিশ্রিত পানীয় অর্শের কষ্ট নিরাময় করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে কুসুম গরম এই পানীয়ে চুমুক দিলে কয়েক দিনের মধ্যেই উপকার বুঝতে পারবেন।

শুধু জোয়ান মিশ্রিত পানি প্রতিদিন পান করলে শরীরের অতিরিক্ত চর্বি ঝরে যায়। কেননা জোয়ান মিশ্রিত পানি পান করলে দীর্ঘসময় পেট ভরা থাকে। সহজেই ক্ষুধা লাগে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park