1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কলার বড়া পিঠা তৈরির রেসিপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার পঠিত

বাড়িতে পাকা কলা থাকলে ঝটপট তৈরি করে নিতে পারেন কলার পিঠা। আবার অনেক সময় কলা বেশি পেকে যায়, তখন ফেলে না দিয়ে সেই কলার সঙ্গে আরও কিছু উপাদান মিশিয়ে তৈরি করতে পারেন কলার বড়া পিঠা।

চলুন তবে জেনে নেওয়া যাক কলার পিঠা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : ডিম- ১টি, পাকা কলা- পরিমাণমতো, চিনি- স্বাদমতো, ময়দা- ১/২ কাপ অথবা চালের গুঁড়া- ১/২ কাপ, তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : পরিমাণমতো পাকা কলা চটকে নিন। এবার তার সঙ্গে পানি, ময়দা অ, চিনি ও ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণের সঙ্গে পরিমাণমতো পানি এবং অল্প অল্প করে চালের গুঁড়া ও ময়দা মিশাতে থাকুন অথবা যে কোন একটি দিলেও হবে। খেয়াল রাখবেন পিঠার গোলাটা (ব্যাটার) যাতে খুব বেশি পাতলা বা ঘন না হয়।

কলার বড়া পিঠা তৈরির রেসিপি

তারপর কড়াইয়ে তেল দিয়ে বড়ার আকারে ভেজে নিন। অল্প আঁচে সময় নিয়ে ভাজবেন। নয়তো বাইরে থেকে পুড়ে গেলেও ভেতরে কাঁচা থেকে যাবে। সোনলি হয়ে এলে পিঠাগুলো তুলে কিচেন টিস্যুতে রাখুন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এরপর বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করুন মজাদার কলার বড়া পিঠা। এই পিঠা ফ্রিজে কয়েকদিন সংরক্ষণ করেও খাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park