1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিপ ফ্রিজে সেদ্ধ ডিম কতদিন ভালো থাকে

  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৯৭ বার পঠিত

ডিম খাওয়া উপকারী তাতে কোনো সন্দেহ নেই। প্রতিদিন ডিম পোচ, ভাজা, সেদ্ধ, ভুনা নানাভাবে খেয়ে থাকি। আবার কেক, পুডিংসহ অনেক খাবার তৈরিতেও ব্যবহার করা হয় ডিম। প্রতিদিনের খাবারের তালিকায় এটি কোনো না কোনোভাবে থাকেই। সুস্থ থাকার জন্য প্রতিদিন একটি ডিম খাওয়ার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। বর্তমান কর্মব্যস্ততায় সময় বাঁচাতে অনেকেই ডিম সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন। তবে এ অবস্থায় ডিমের স্বাদ ও গুণাগুণ কতটা ঠিক থাকে, তা সঠিকভাবে অনেকেরই হয়তো জানা নেই।

একটি সেদ্ধ ডিমে ৭৭ ক্যালরির সঙ্গে থাকে ৬ দশমিক ৩ গ্রাম উচ্চমানের প্রোটিন। ডিম খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। ফলে বারবার ক্ষুধা লাগা এবং অতিরিক্ত খাবার খাওয়ার ভয় থাকে না। তাই সেদ্ধ ডিম কতক্ষণ পর্যন্ত রেখে খাওয়া যাবে তা জানা জরুরি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সেদ্ধ ডিম ডিপ ফ্রিজে সাত দিনের বেশি সংরক্ষণ করা উচিত নয়। এতে ডিমের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। আর ফ্রিজে ডিম রাখলে তা শক্ত হয়ে যায়, ফলে অদ্ভুত স্বাদ পেতে পারেন।

আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্যমতে, সেদ্ধ করার পর সাধারণত দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। তবে সেদ্ধ করা ডিম ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। কিন্তু খোসা ছাড়ানো সেদ্ধ ডিম ফ্রিজে রাখা যাবে না।

সেদ্ধ ডিম ফ্রিজে রাখার ক্ষেত্রে এয়ার টাইট (বায়ুরোধী) পাত্র ব্যবহার করতে পারেন। অনেক সময় সেদ্ধ ডিম ফ্রিজে রাখলে দুর্গন্ধ হতে পারে। কারণ, সেদ্ধ করা ডিম ফ্রিজে রাখলে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। তবে এটি ক্ষতিকর নয়। ফ্রিজে সেদ্ধ ডিম রাখলে শক্ত হয়ে যেতে পারে। স্বাদেও কিছুটা পরিবর্তন ঘটতে পারে।

সাধারণত ডিম ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াসের নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত। আর ডিম সেদ্ধ করার পর তা সাধারণ তাপমাত্রায় দুই ঘণ্টা পর্যন্ত ভালো থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park