1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গোলাপের সুগন্ধে ভরা গোলাপি নাড়ু

  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

পুজোতে বাড়িতে নানান রকম খাবারের আয়োজন করা হয়। সব খাবারের ভিরে কিছু খাবার বরাবরই তালিকার শুরুতে থাকে। তারমধ্যে একটি হলো নাড়ু, যা ছাড়া উৎসব যেনো অসম্পূর্ণ থাকে। তাই উৎসবের এ সময় প্রতিটি বাড়িতেই বানানো হয় নারকেল নাড়ু, চিনির সাদা নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু। তবে কখনও কি গোলাপি নারকেল নাড়ু খেয়েছেন। যদি না খান তবে রেসিপি জেনে আজই বানিয়ে নিন।

উপকরণ-
নারকেল কোরা, কনডেন্সড মিল্ক, ঘি, সামান্য গোলাপজল ও গোলাপি ফুড কালার।

তৈরি করবেন যেভাবে-

প্রথমে একটি কড়াই গরম করে এক চামচ ঘি দিয়ে দিন। ঘি গলতে শুরু করলে তা ভালো করে খুন্তির সাহায্যে সারা কড়াইতে ছড়িয়ে দিন।

তারপর কিছুটা রেখে সব নারকেল কোরা কড়াইতে দিয়ে দিন। কয়েক মিনিট কম আঁচে নাড়াচাড়া করে দিয়ে দিন কনডেন্সড মিল্ক। এটা নারকেলের সঙ্গে ভালো করে বারবার নাড়তে থাকবেন।

নারকেল কোরা ছোট হয়ে এলে তাতে হাফ চামচ গোলাপজল ও গোলাপি ফুড কালার দিয়ে দিতে হবে। এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা বড় প্লেটে পুরো মণ্ডটা ঢেলে ঠান্ডা করে নিন। আরেকটি প্লেটে সামান্য নারকেল কোরা ছড়িয়ে নিন।

এবার ওই নারকেলের মণ্ড ঠান্ডা হলে হাতে ঘি লাগিয়ে নাড়ুর আকারে পাকিয়ে নিন। তারপর অন্য প্লেটে নারকেল কোরা ওই নাড়ুর গায়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপের সুগন্ধে ভরা গোলাপি নাড়ু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park