1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বন্ধুকে ছাঁটাই করার দিন আজ!

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

অবসর সময়ে আমাদের দৈনন্দিন জীবনযাপনেরই অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। আজকাল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। এই প্ল্যাটফর্মে পরিচিত বা অপরিচিত সবার সঙ্গে সহজেই বন্ধুত্ব করা যায়। আবার এই তালিকায় যুক্ত থাকে অনেক বিরক্তিকর ও অপছন্দের মানুষ। কাজের ব্যস্ততায়, আলসেমি, চক্ষু লজ্জায় কিংবা অন্য কোনো কারণে তাদের বন্ধু তালিকা থেকে ছাঁটাই করতে পারছেন না। তাহলে আজকের দিনটি আপনার জন্য। কারণ, আজ (১৭ নভেম্বর) আনফ্রেন্ড দিবস।

আনফ্রেন্ড দিবস চাইলে অনেকভাবেই উদযাপন করা যায়। আজ একটু সময় নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো স্ক্রোল করুন। অপ্রয়োজনীয় প্রোফাইলকে আনফ্রেন্ড করে দিয়ে আজকের দিনটি উদযাপন করুন।

আপনার সঙ্গে ভালো আচরণ করলেও আসলে অন্যদের সঙ্গে তা করছে না। সুযোগ পেলে অগোচরে আপনাকে নিয়েও উল্টাপাল্টা মন্তব্য করতে পারে এমন মানুষদের আনফ্রেন্ড করতে পারেন।

আমাদের খুব পরিচিত একটি শব্দ বন্ধু বা ফ্রেন্ড কিন্তু সামাজিক যোগাযোগ প্লাটফর্মের মাধ্যমে ‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে আমাদের পরিচয়। অক্সফোর্ড ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল ‘আনফ্রেন্ড’। যার সংজ্ঞা হলো- ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কাউকে ‘বন্ধু’ তালিকা থেকে বাদ দেওয়া।

কৌতুক অভিনেতা জিমি কিমেলের হাত ধরে ২০১৪ সালে ‘আনফ্রেন্ড ডে’ প্রতিষ্ঠিত হয়। জিমি কিমেলের ধারণা ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু তালিকায় এমন অনেকে যুক্ত হয়ে যান, যারা আমদের অপরিচিত। এমনকি তাদের সঙ্গে আমাদের কখনো যোগাযোগও হয় না। সেসব ব্যক্তিদের ছাঁটাই করার উপলক্ষ্য হিসেবেই তিনি এই দিবস চালু করেন।

বিশ্বের অনেক দেশেই বেশ আনন্দের সঙ্গে ‘আনফ্রেন্ড দিবস’ পালন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park