1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উষ্ণতম বছর হিসেবে স্বীকৃতি পেল ২০২৩

  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

মানবজাতির ইতিহাসে চলতি বছর উষ্ণতার সব রেকর্ড ভেঙে ফেলেছে৷ কার্বন নির্গমনের রেকর্ডও ২০২৩ সালের ঝুলিতে যাচ্ছে৷ অন্য একটি রিপোর্টে বিপর্যয়ের শৃঙ্খল সম্পর্কে সতর্ক করা হয়েছে৷

বৈশ্বিক উষ্ণায়নের ধাক্কা শুধু বিজ্ঞানীদের নথিপত্রে সীমাবদ্ধ নেই, তার প্রমাণ হাতেনাতে পাওয়া যাচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের সংগৃহীত তথ্য অনুযায়ী ২০২৩ সাল এখনো পর্যন্ত উষ্ণতম নথিভুক্ত বছর হিসেবে গণ্য করতে হবে৷ চলতি বছর পর পর ছয় মাস সেই রেকর্ড ভাঙার পর ডিসেম্বরের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না৷ শুধু ডিসেম্বর মাসে পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে ইউরোপের সেই প্রতিষ্ঠান জানিয়েছে৷ মার্কিন জলবায়ু এজেন্সিও ২০২৩ সালে আগের রেকর্ড ভাঙার পূর্বাভাস দিয়েছিল৷ উল্লেখ্য, ১৮৫০ থেকে তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে৷ এর আগে ২০১৬ সালকে উষ্ণতম বছর হিসেবে গণ্য করা হয়েছে৷

এমন বিস্ফোরক তথ্য প্রকাশিত হবার ফলে দুবাইয়ে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে শীর্ষ নেতাদের উপর আরো চাপ বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে৷ মঙ্গলবারই সম্মেলনে ‘গ্লোবাল কার্বন বাজেট’-এর বাৎসরিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, জীবাশ্ম জ্বালানির কারণে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন বেড়েই চলেছে৷ নির্গমনের মাত্রা ২০২৩ সালে ৩,৬৮০ কোটি টন ছোঁবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ এমনটা হলে ২০২২ সালের রেকর্ডও ভাঙা হবে৷ সে ক্ষেত্রে ২০২৩ সালে আগের বছরের তুলনায় বৃদ্ধির মাত্রা দাঁড়াবে এক দশমিক এক শতাংশ এবং ২০১৯ সালের তুলনায় এক দশমিক চার শতাংশ৷

কোপার্নিকাসের প্রধান কার্লো বুয়নটেম্পো বলেন, যতকাল গ্রিনহাউস গ্যাস নির্গমন বেড়ে চলবে, ততকাল চলতি বছরের তুলনায় ভিন্ন ফল প্রত্যাশার কোনো অবকাশ নেই৷ তার মতে, তাপমাত্রা বেড়েই চলবে এবং সেইসঙ্গে তাপপ্রবাহ এবং খরাও বাড়বে৷ যত দ্রুত সম্ভব নির্গমনের মাত্রা শূন্যে আনাই জলবায়ুর ঝুঁকি সামলানোর কার্যকর উপায়৷

দুবাইয়ে জাতিসংঘের ২৮তম জলবায়ু সম্মেলনে একের পর এক এমন সতর্কবাণী শোনা যাচ্ছে৷ বুধবারই গবেষকরা গোটা পৃথিবী জুড়ে বিপর্যয়ের শৃঙ্খলের অভূতপূর্ব ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ দৃশ্যমান নয়, পৃথিবীর এমন ‘ট্রাপওয়্যার’ পর্যবেক্ষণ করেই তারা এমন সিদ্ধান্তে এসেছেন৷ সেই রিপোর্টে ২৬টি বিপজ্জনক প্রবণতার উল্লেখ করা হয়েছে৷ মানুষের কারণে বৈশ্বিক উষ্ণায়নকেই এমন পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে৷ এভাবে পৃথিবীর ইকোসিস্টেম প্রায় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ কয়েকজন বিশেষজ্ঞের মতে, কয়েকটি বিপজ্জনক প্রবণতা আর মোকাবিলার কোনো সুযোগ নেই৷ একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ঘটলে সবকটি সামলানো মানুষের পক্ষে কঠিন হবে বলে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷

রিপোর্টের অন্যতম প্রধান রচয়িতা টিম লেন্টন সংবাদ সংস্থা এএফপি-কে বলেছেন, মানবজাতি এর আগে কখনো এমন বড় মাত্রার হুমকির মুখে পড়েনি৷ তবে এখনো প্রায়শ্চিত্তের কিছু সুযোগ আছে বলে তিনি মনে করেন৷ ইলেকট্রিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, উদ্ভিদ-ভিত্তিক খাদ্যের মতো প্রবণতা বিপদ কাটাতে সহায়তা করতে পারে৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park