1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কুমড়ার বড়িতে মাছের ঝোল

  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত

শীতে নানা তরকারিক সঙ্গে বড়ি রান্না সবার কাছেই প্রিয়। কুমড়ার বড়ি দিয়ে মজাদার সব পদ রান্না করা যায়। সহজে এবং লোভনীয় কুমড়ার বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করতে পারেন।

রইল রেসিপি-
উপকরণ: ২টি ‏আলু (মাঝারি সাইজের), ৪ পিস ‏রুই মাছ, ১২-১৫ পিস ‏কুমড়ার বড়ি, আধা কাপ ‏পেঁয়াজ কুচি, ১ চা চামচ ‏জিরা গুঁড়া, আধা টেবিল চামচ ‏শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ ‏হলুদ গুঁড়া, আধা কাপ ‏সয়াবিন তেল, ২ পিস ‏টমেটো, আধা চা চামচ ‏টালা জিরা গুড়া, পরিমাণমতো ‏লবণ।

রান্না প্রণালি: প্রথমে আলুগুলো কেটে ছোট টুকরা করুন। মাছের টুকরোগুলোকে হলুদ ও লবণ মাখিয়ে অল্প ভেজে তুলে নিন। এবার চুলায় অল্প আঁচে সামান্য তেলে ডালের বড়িগুলো ভেজে নিন। একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে নাড়তে থাকুন বাদামি রং না হওয়া পর্যন্ত। এবার আলু এবং লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে অর্ধেক পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দিন।

যখন পানি কিছুটা শুকিয়ে আসবে, জিরা গুঁড়া এবং হলুদের গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন। বাকি পানিটুকু, মাছ ও বড়িগুলো ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রাঁধতে থাকুন যতক্ষণ না পর্যন্ত বড়ি ও আলু ভালো সেদ্ধ হয়।

এ পর্যায়ে টমেটোগুলো ছেড়ে দিন। পানি শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দিন এবং ওপরে টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park