1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শীতে পায়ে দুর্গন্ধ? খাদ্যতালিকায় যোগ করবেন যেসব খাবার

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২২৩ বার পঠিত

শীতে মোজার ব্যবহার বাড়ে। এতে অনেকের পায়ে দুর্গন্ধ হয়। কারও বাড়ি গেলে এই সময়ে জুতা খুললেই পড়তে হয় অস্বস্তিতে। এই সমস্যা কমাতে অনেকেই বডি স্প্রে, পারফিউম জাতীয় সুগন্ধি পায়ে ব্যবহার করেন। এতে সাময়িকভাবে দুর্গন্ধ দূর হলেও একটু পরে দুর্গন্ধ মারাত্মক আকার নেয়। তাতে অস্বস্তি আরও বাড়ে। তবে এ থেকে মুক্তি পাওয়ার অন্য কিছু সহজ রাস্তা আছে।

পরিচ্ছন্ন থাকার পাশাপাশি এমন কয়েকটি খাবার রয়েছে, যেগুলো নিয়মিত খেলে এই সমস্যা কমতে পারে। এগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। যেমন-

শাক-সবজি: দৈনন্দিন খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি খাওয়া খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে, পালং শাকে উচ্চ মাত্রার ক্লোরোফিল থাকে, যা গন্ধ সৃষ্টিকারী যৌগগুলো প্রতিরোধ করে। ফলে এটি নিয়মিত খেলেও পায়ের দুর্গন্ধ কমতে পারে।

এলাচ: যেকোনো রান্নায় এলাচ দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে এলাচ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, পাশাপাশি শরীরের দুর্গন্ধও দূর করে। শীতকালে রান্নায় এই মসলা দিন। এমনিতেও খেতে পারেন। এতে পায়ের দুর্গন্ধের সমস্যা কমবে।

লেবু বা সাইট্রাস জাতীয় ফল: পাতিলেবু, মুসাম্বি এবং কমলালেবুর মতো সাইট্রাস ফল শরীরে টক্সিন জমতে দেয় না, যার ফলে গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয়। প্রতিদিন এক গ্লাস হালকা গরম লেবু পানি বা তাজা কমলালেবুর রস পান করুন। এতেও সমস্যা কমবে।

গ্রিন টি: এই চা ওজন কমানোর পাশাপাশি শরীরের দুর্গন্ধ রোধ করতেও সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি প্রতিদিন খেলে মুখ, শরীর ও পায়ের দুর্গন্ধ দূর হয়। গ্রিন টি-তে মধু মিশিয়ে প্রতি দিন দুই কাপ করে পান করুন।

মেথি: এই মসলাও শরীরে দুর্গন্ধের সমস্যা দূর করতে পারে। মেথির বীজ এবং পাতায় গন্ধ-প্রতিরোধী ক্ষমতা রয়েছে, যা আমাদের শরীর থেকে টক্সিন দূর করে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি-ভেজানো পানি পান করলে পায়ের দুর্গন্ধ কমতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park