মধু হলো প্রাকৃতিক মিষ্টি জাতীয় খাবার। চা, পিঠাসহ বিভিন্ন খাবারে আমরা চিনির বিকল্প হিসেবে মধু ব্যবহার করে থাকতে পারি। আবার এটি খালি খেতেও অনেকে পছন্দ করি। একাধিক অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই মধুর বেশ উপকার রয়েছে।
চলুন জেনে নিই সেরকমই কিছুর কথা।
১। নিয়মিত মধু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদরোগের ঝুঁকিও কমে যায় অনেকটাই।
তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা চাইলে নিয়মিত খেতে পারেন এই মধু। তবে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া ভালো।
২। হার্টের অক্সিডেটিভ স্ট্রেস কাটানোর জন্য দরকার অ্যান্টি অক্সিডেন্ট, যা মধুতে প্রচুর পরিমাণে রয়েছে।
এই অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি হয় শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়ার ফলে। এটি কাটাতে চাইলে নিয়মিত মধু খেতে পারেন, এতে করে হৃদরোগের ঝুঁকি অনেকটাই এড়ানো যায়।
৩। আবহাওয়া বদলের এই সময়ে সর্দি-কাশি সবারই লেগেই থাকে। এই সমস্যার অন্যতম সমাধান হলো মধু।
সেই প্রাচীনকাল থেকেই মধু সর্দি-কাশির মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চাইলে মধুর সঙ্গে মেশাতে পারেন তুলসী পাতার রস। এতে করে কাশি অনেকটাই কমে আসবে।
৪। ডায়াবেটিস রোগীরা চিনি কিংবা চিনি থেকে তৈরি যেকোনো খাবার খাওয়া থেকে বিরত থাকেন। কিন্তু তারা চাইলে মধু খেতে পারেন, এটি রক্তের শর্করার মাত্রাকে বিপদসীমার নিচে রাখে। তবে নিয়মিত খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
৫। ব্যাকটেরিয়ানাশক ক্ষমতা সম্পন্ন মধু ক্ষতস্থান সারাতেও বিশেষভাবে কার্যকর। কোথাও কেটে গেলে ক্ষতস্থানে মধু লাগিয়ে দেখুন, ক্ষতস্থান দ্রুতই শুকিয়ে যাবে। এমনকি ইনফেকশনের আশঙ্কাও কমে যাবে অনেকটাই।
সূত্র : এই সময়
Leave a Reply