1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গোলাপের গুণে উজ্জ্বলতা ফিরবে ত্বকে

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১০১ বার পঠিত

গোলাপফুলে থাকা বিভিন্ন ভিটামিন, মিনারেল ও তেল ত্বকের জন্য আশীর্বাদস্বরূপ। প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এই ফুল। ত্বক শীতল রাখার পাশাপাশি গোলাপের ভেষজ গুণ ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। ঠোঁটের যত্নেও গোলাপের স্ক্রাব ও ফেস প্যাক ব্যবহার করতে পারেন। বিশ্ব গোলাপ দিবসে জেনে নিন উপকারী ফুলটি দিয়ে কীভাবে রূপচর্চা করবেন।

তাজা গোলাপের পাপড়ি সংগ্রহ করে গোলাপজলে ভিজিয়ে রাখুন ৩ থেকে ৪ ঘণ্টা। এর পর থেঁত করে মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ত্বক ধুয়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়া করে নিন। এর সঙ্গে মেশান মোটা দানার চিনি, নারিকেল তেল ও মধু। মিশ্রণটি ঠোঁটে ঘষুণ দুই মিনিট। ঠোঁটের মরা চামড়া দূর হবে।

সামান্য পানি মিশিয়ে ৮টি গোলাপের পাপড়ি বেটে নিন। এবার অল্প দুধ ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
গোলাপ থেকে পাপড়ি খুলে ধুয়ে নিন। এর পর ১ কাপ পানিতে ফুটিয়ে নিন। পাপড়ি সাদাটে হয়ে গেলে ও পানি রঙিন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে ছেঁকে বোতলে রেখে দিন ঘরে তৈরি গোলাপজল। এটি টোনার হিসেবে ব্যবহার করুন।

ব্লেন্ডারে খানিকটা ওটস গুঁড়া করে নিন। পরিমাণমতো গোলাপের পাপড়ির পেস্ট ও বেসন মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নির্জীব ত্বকে ফিরবে প্রাণ।

রোদে শুকিয়ে গুঁড়া করে নিন গোলাপের পাপড়ি। অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপের পাপড়ির গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।

গোলাপফুলের পাপড়ি ছেঁচে কাঁচা দুধ ও বেসন মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

গোলাপের পাপড়ির সঙ্গে নারিকেল তেল মিশিয়ে ছেঁচে নিন। ডাবল বয়লার পদ্ধতিতে গরম করুন মিশ্রণটি। এর পর চেপে চেপে তেল বের করে লিপবামের বয়ামে করে ফ্রিজে রেখে দিন। ১ ঘণ্টা পর বের করে নেড়ে মিশিয়ে আবারও ফ্রিজে রাখুন। জমে গেলে ঠোঁটের যত্নে ব্যবহার করুন লিপবাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park