1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ক্লান্তি দূর করবে লেমোনেড

  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৯১ বার পঠিত

শরবত ছাড়া ইফতার কল্পনা করাও কঠিন। সারাদিনের ক্লান্তি দূর করতে এক গ্লাস ঠান্ডা শরবত বেশ কাজের। আর কে না জানে ভিটামিন সি তে ভরপুর লেবুজল ক্লান্তি দূর করতে বেশ ভালো কাজ করে। ইফতারে খুবই রিফ্রেশিং শরবত রাখতে চান যারা তারা বেছে নিতে পারেন শসা, লেবু আর পুদিনার লেমোনেড।

জেনে নিন রেসিপি-
উপকরন
শসা ১ টির অর্ধেক
পুদিনা ২ টেবিল চামচ
লেবু ১ টি
চিনি স্বাদমত
পানি ২ গ্লাস
বিটলবণ ১/৮ চা চামচ
গোলমরিচ গুঁড়া ১ চিমটি
শসা ৬-৭ স্লাইস
পুদিনা পাতা ৬-৭ টি

প্রণালী
লেমোনেড তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে পানি এবং স্বাদমত চিনি একসঙ্গে মিশিয়ে সামান্য ফুটিয়ে নিন।
পানি চিনি ফুটানো হয়ে গেলে এই মিশ্রণ রেফ্রিজারেটরে রেখে ঠাণ্ডা করে নিন।
এখন চিনি মিশানো পানি ঠাণ্ডা হয়ে গেলে এরসঙ্গে লেবুর রস মিশিয়ে লেমোনেড তৈরি করে নিন।
লেমোনেড তৈরি করে নেয়ার পর শসা কিছুটা পাতলা স্লাইস করে নিন এবং বাকিটা মিহি কুঁচি করে চেপে শসার রস বের করে ছেঁকে নিন।

পুদিনা পাতা ছেঁচে নিয়ে এরপর চেপে এর থেকে রস বের করে নিন।
এখন লেমোনেডের মধ্যে শসা এবং পুদিনার রস ঢেলে সব ভাল করে নেড়ে দিন।
এরপর জগে পুদিনা পাতা এবং শসা স্লাইস রেখে এর উপরে ঠাণ্ডা ঠাণ্ডা লেমোনেড ঢেলে দিন।
পরিবেশনের আগে পানীয়টি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে এরপর পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park